Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়ের প্রেম ভিনজাতে, তাই বাবাকে হেনস্থা-জরিমানা, শেষে আত্মঘাতী কৃষক

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে ‘চরিত্রহীন’ তাই বাবাকে জরিমানা দিতে হবে, সাথে আরও কিছু শাস্তিও মাথা পেতে নিতে হবে।  নইলে সমাজে থাকা যাবে না।  ২০১৯, তবু চেনা ছবি দেশের বিভিন্ন প্রান্তে।  বিহারের পালামৌ জেলার একটি গ্রামে এমনই একটি ঘটনায় আত্মহত্যা করে ন

মেয়ের প্রেম ভিনজাতে, তাই বাবাকে হেনস্থা-জরিমানা, শেষে আত্মঘাতী কৃষক

শেষ আপডেট: 23 August 2019 09:55

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে ‘চরিত্রহীন’ তাই বাবাকে জরিমানা দিতে হবে, সাথে আরও কিছু শাস্তিও মাথা পেতে নিতে হবে।  নইলে সমাজে থাকা যাবে না।  ২০১৯, তবু চেনা ছবি দেশের বিভিন্ন প্রান্তে।  বিহারের পালামৌ জেলার একটি গ্রামে এমনই একটি ঘটনায় আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিলেন এক কৃষক। তাঁর অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে অন্য জাতের একটি ছেলের সম্পর্ক রয়েছে, যা তাঁদের জাতের মানে আঘাত করেছে। তাই সেই মেয়ে ‘চরিত্রহীন’, এই তকমা মেনে নিতে বলা হয় ওই কৃষককে।  গ্রামেরই স্বঘোষিত প্রজাপতি পঞ্চায়েতের সদস্যরা এই দাবি করে।  তাঁরা আরও বলেন, ৪১ হাজার টাকা জরিমানা দিতে হবে তাঁকে, সাথে ওঠবোসও করতে হবে সকলের সামনে, বেনারস ও গয়াতেও যেতে হবে পাপের প্রায়শ্চিত্ত করতে।  প্রথমে কোনওমতেই তিনি নিজের সন্তানকে চরিত্রহীন বলা হবে, এই তকমা মেনে নিতে চাননি।  তাঁকে বেধড়ক মারধোর করা হয়।  এরপর তিনি নিমরাজি হন তাঁদের কথা মেনে নিতে।  তাঁর পক্ষে কোনও মতেই ৪১ হাজার টাকা দেওয়া সম্ভব হয়নি।  বারবার টাকার অঙ্ক নিয়ে টানাপড়েন চলতে থাকে। ধাপে ধাপে ৩১ হাজার এবং ২১ হাজারে নামানো হয় জরিমানা।  তারপরেও কৃষকের পক্ষে ওই টাকা দেওয়ার ক্ষমতা নেই তা জানিয়ে দেন তিনি।  শেষে তাঁকে ১১ হাজার টাকা দিতে বলা হয়, সকলের সামনে করানো হয় ওঠবোস।  সেই সভাতে গ্রামের সকলের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে রবিবার।  সেখানে গরিব ওই কৃষকের এক আত্মীয় উপস্থিত ছিলেন, তাঁর থেকেই ৭ হাজার টাকা নিয়ে পঞ্চায়েতের লোকজনের হাতে তুলে দেন উনি।  তারপরেই তিনি জঙ্গলের দিকে হাঁটতে থাকেন।  সে সময়ে বাকি অনেকেই ভেবেছিলেন, তিনি হয় তো বাকি টাকা জোগাড় করতে যাচ্ছেন, তাই অনেকে আটকাতে চাইলেও তিনি থামেননি।  কিন্তু মঙ্গলবার তাঁর দেহ জঙ্গলের ভিতর থেকে একটা গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনা জানার পরে, সেই মেয়েটিও গ্রামের একটি কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যায়, কোনওক্রমে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।  ওই মৃত কৃষকের স্ত্রী অভিযোগ করেছেন, অপমান মেনে নিতে না পেরেই আত্মহত্যা করেছেন তাঁর স্বামী।  পুলিশের কাছে লিখিত ভাবে এই অভিযোগ দায়েরও করেছেন তিনি।  স্থানীয় থানার পুলিশ ঘুমা কিস্কো ওই পঞ্চায়েতের ৭ সদস্যের বিরুদ্ধে তদন্ত করতে শুরু করেছে।  অভিযুক্তরা আপাতত এলাকা ছেড়ে পালিয়েছে, তাই ওদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

```