Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজো মণ্ডপে নো এন্ট্রি, স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট, জোর সচেতনতায়

দ্য ওয়াল ব্যুরো: কুড়ির বিধিই বজায় থাকছে একুশে। জনস্বার্থ মামলার রায়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, এবারও মণ্ডপের ভিতর প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। গতবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ যে রায়

পুজো মণ্ডপে নো এন্ট্রি, স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট, জোর সচেতনতায়

শেষ আপডেট: 1 October 2021 06:36

দ্য ওয়াল ব্যুরো: কুড়ির বিধিই বজায় থাকছে একুশে। জনস্বার্থ মামলার রায়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, এবারও মণ্ডপের ভিতর প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। গতবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ যে রায় দিয়েছিল, যে যে বিধি বেঁধে দিয়েছিল তা এবারও বহাল থাকছে। এদিন আদালত জনগণের সচেতনতার কথাও বলেছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের বক্তব্য, সব কিছু আদালত বলে দিতে পারে না। প্রশাসন বিধি জারি করে তা কার্যকর করার পদক্ষেপ করতে পারে তবে জনগণের সচেতনতা প্রয়োজন। নইলে কোনও কিছুই বাস্তবায়িত হবে না। কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে পুজো প্যান্ডেলগুলিতে গাদাগাদি ভিড় হলে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকতে পারে। তাই গত বার যে বিধি জারি হয়েছিল তা এবারও কার্যকর করার আর্জি নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। সেই মামলারই শুনানি ছিল শুক্রবার। শুক্রবার হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, করোনা আবহে দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চলবে রাজ্য সরকার। আদালত বলেছে, ছোট পুজো ও বড় পুজোর ক্ষেত্রে মণ্ডপে ঢোকার নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। মণ্ডপের ভিতর প্রবেশ করা যাবে না। নির্দিষ্ট দূরত্বে বজায় রেখেই প্রতিমা দর্শন করতে হবে। মণ্ডপের ভিতরে পুজোর কাজে যাঁরা থাকবেন তাঁদের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। বড় পুজোর ক্ষেত্রে ২৫ জন ও ছোট পুজোর ক্ষেত্রে ১২ জন ভিতরে থাকতে পারবেন। তাঁদের নামের তালিকা মণ্ডপের বাইরে টাঙিয়ে রাখতে হবে। এদিন আদালতে রাজ্য সরকার জানিয়েছে, গতবারের কলকাতা হইকোর্টের নির্দেশিকা মেনেই পুজো হবে। গতকালই কোভিড সংক্রান্ত বিধিনিষেধ আরও এক মাস বাড়িয়েছে নবান্ন। তবে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাতের কড়াকড়ি প্রত্যাহার করা হয়েছে। ফলে রাতে রাস্তায় বের হতে সমস্যা নেই। কিন্তু রাস্তায় বের হলেও মণ্ডপে ঢোকার ছাড়পত্র এবারও মিলল না।

```