Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বাধীনতার সাত দশক পরে বিদ্যুতের সংযোগ পেল লাদাখের একটি গ্রাম

দ্য ওয়াল ব্যুরো: ভারতে এখনও এমন অনেক গ্রাম রয়েছে যেখানাকার বাসিন্দারা আজও বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাননি। যদিও লেহ জেলার একটি গ্রামের বাসিন্দারা ইদানীং তাঁদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। বিদ্যুৎচালিত বাল্ব তাঁরা বাড়িতে জ্বালানোর সুযোগ পেয়ে

স্বাধীনতার সাত দশক পরে বিদ্যুতের সংযোগ পেল লাদাখের একটি গ্রাম

শেষ আপডেট: 5 December 2020 07:38

দ্য ওয়াল ব্যুরো: ভারতে এখনও এমন অনেক গ্রাম রয়েছে যেখানাকার বাসিন্দারা আজও বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাননি। যদিও লেহ জেলার একটি গ্রামের বাসিন্দারা ইদানীং তাঁদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। বিদ্যুৎচালিত বাল্ব তাঁরা বাড়িতে জ্বালানোর সুযোগ পেয়েছেন এতদিন পরে। ফোটোকসার নামের এই গ্রামটি লাদাখের দুটো প্রধান হাই অলটিচিউডের মাঝে রয়েছে। স্বাধীনতার প্রায় সাত দশক পরে ভারতের লাদাখের এই গ্রামের বাসিন্দারা পেয়েছেন বিদ্যুৎ উপভোগের সুযোগ। সূত্রের খবর অনুযায়ী, ফোটোকসার গ্রামের এনএইচপিসি এর পাওয়ার গ্রিড লাইনের উদ্বোধন করেছেন চেয়ারম্যান আর প্রধান কাউন্সিলর(সিইসি) লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন কাউন্সিল (এলএইচডিসি), লেঃ তাশি গিয়ালসন। স্পষ্টতই ফোটোকসারের স্থানীয় বাসিন্দারা খুবই খুশি হয়েছেন তাঁদের বাড়িতে বিদ্যুতের সংযোগ পাওয়াতে। এছাড়াও বর্তমানে তাঁরা আরও যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন সেগুলো পাওয়ার আশা করছেন। আগামী সময়ে এগুলো লাদাখের পর্যটন শিল্প আরও বেশি করে তরান্বিত করবে বলে অনেকেই মনে করেছেন। লেহ এর কাছাকাছি বিমানবন্দর শহর থেকে প্রায় ১৬৫ কিলোমিটার দূরে রয়েছে এই ফোটোকসার গ্রামটি। তবে সিসির-লা-পাস এ কেবলমাত্র গরমকালেই যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের কাছে ভবিষ্যতে লিংশেড, ইউলচুং, নায়ারাকস আর ডিপলিংয়ের মতো অঞ্চলের গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহের জন্য আবেদন জানানো হয়েছে বলে জানা গেছে।

```