
শেষ আপডেট: 26 January 2022 11:17
নারী সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যের প্রতিটি জেলায় আলাদা সিকিউরিটি সেল গঠন করা হবে। শহর এলাকার মতো গ্রামীণ এলাকাতেও সরকারি লিজে দেওয়া জমি ফ্রিহোল্ড তকমা পাবে। লাইসেন্স প্রদান প্রক্রিয়া আরও সহজ হবে, যুবকদের কর্মসংস্থানের প্রসঙ্গ মাথায় রেখে আরও বেশি সংখ্যক ট্রান্সপোর্ট ফেসিলিটিশেন সেন্টার হবে। মানে লাল ফিতের ফাঁস যাতে বাধা না হয়, সেদিকেই সচেষ্ট মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের স্বার্থে কন্ট্রিবিউটরি পেনশন স্কিমের ইন্টার-ইন্ডাস্ট্রিয়াল পলিসি সংশোধন করে ওবিসিদের জন্য শিল্পোদ্যোগ উন্নয়নে ১০ শতাংশ জমি সংরক্ষণ করা থাকবে। সব মিলিয়ে পরিষ্কার, সরকারি কর্মীদের মন জয়, সমাজের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া অংশের বন্ধু বলে বার্তা দিতেই এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা বাঘেলের। বস্তারের জগদলপুরে তিনি প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা তোলেন।आज गणतंत्र दिवस के पावन अवसर पर प्रदेशवासियों के लिए की गई महत्वपूर्ण घोषणाएँ आप अभी के साथ साझा कर रहा हूँ। ??#RepublicDay pic.twitter.com/8jjcYzPoCq
— Bhupesh Baghel (@bhupeshbaghel) January 26, 2022