Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নিজের ঘর নেই, কিন্তু বাতিল বোতল দিয়ে ২৬টি বাড়ি বানিয়ে চমকে দিলেন শরণার্থী শিবিরের যুবক

দ্য ওয়াল ব্যুরো: আলজিরিয়ার উদ্বাস্তু শিবিরের শরণার্থী যুবক তাতেহ লেহবিব বারিকা। দু'দিন আগেও তাঁর নাম কেউ জানত না। কিন্তু জানিয়ে দিল, হঠাৎ ভাইরাল হওয়া একটি ভিডিও। যে ভিডিও-য় দেখা গেছে, বাতিল প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি বানিয়েছেন তিনি! আর তাত

নিজের ঘর নেই, কিন্তু বাতিল বোতল দিয়ে ২৬টি বাড়ি বানিয়ে চমকে দিলেন শরণার্থী শিবিরের যুবক

শেষ আপডেট: 26 September 2019 14:09

দ্য ওয়াল ব্যুরো: আলজিরিয়ার উদ্বাস্তু শিবিরের শরণার্থী যুবক তাতেহ লেহবিব বারিকা। দু'দিন আগেও তাঁর নাম কেউ জানত না। কিন্তু জানিয়ে দিল, হঠাৎ ভাইরাল হওয়া একটি ভিডিও। যে ভিডিও-য় দেখা গেছে, বাতিল প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি বানিয়েছেন তিনি! আর তাতেই তাক লেগে গেছে বিশ্ববাসীর। বারিকা কোনও ইঞ্জিনিয়ার নন। নন পরিবেশ আন্দোলনেক পরিচিত মুখও। কিন্তু তবু, শরণার্থী শিবিরে জন্মানো এবং সেখানেই বড় হয়ে ওঠা এক যুবকের অভিনব ভাবনা তাক লাগিয়ে দিয়েছে বিশ্ববাসীর।  বারিক বলেছেন, "শুকনো ইটের তৈরি বাড়িতে আমি আর আমার পরিবার থাকি। মাথার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া ছাদ। গ্রীষ্মে খুব গরম হয়ে যেত ঘর। বেশি ঝড়-জল হলে অনেক সময়েই ছাদ উড়েও যেত। তাই এই সব সমস্যা সমাধান করতেই প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি বানানোর কথা মনে হয়েছিল।" ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সিকে (ইউএনএইচসিআর) এ কথা জানালে, বারিকাকে এই কাজ করার অনুমতি দেয় তারা। বারিকা এর পরে বালি আর খড় দিয়ে ভরা প্লাস্টিকের বোতল একের পর এক সাজিয়ে, বাড়ি বানাতে আরম্ভ করেন। বোতলগুলি গাঁথতে তিনি ব্যবহার করেন সিমেন্ট আর চুনাপাথর। বালি আর খড়ের স্তর থাকায়, এই বাড়ির দেওয়াল অনেকটাই রুখে দিয়েছে মরুভূমির কড়া তাপ। বারিকা ও তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, নতুন বাড়ি তৈরির পরে তাঁরা অনেক বেশি আরামে থাকতে পারছেন। আর বোতলের গোল মুখগুলি বাইরের দিকে করে রাখায়, মরু ঝড়ের সময়েও হাওয়া কেটে যাচ্ছে। সরাসরি ধাক্কা দিচ্ছে না দেওালে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় বারিকার বাড়ি তৈরির এই ভিডিও শেয়ার হতেই ২ লাখের বেশি ভিউ হয়ে যায়। কয়েক হাজার কমেন্টও জমা পড়ে। অনেকেই বারিকার প্রশংসা করে বলেছেন, সারা বিশ্ব যখন প্লাস্টিক নিয়ে নাজেহাল, তখন বর্জ্য পদার্থকে কী করে কাজে লাগাতে হয়, তা সবাইকে শিখিয়ে দিলেন শরণার্থী শিবিরের বাসিন্দা বারিকা। দেখুন সেই ভিডিও। https://www.facebook.com/UNHCR/videos/2697428343623943/?v=2697428343623943 ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে বারিকার এই বাড়ি বানানো যেন নতুন এক রূপকথার জন্ম দিয়েছে। এমনিতেই বর্তমানে সারা বিশ্ব জুড়ে অব্যবহৃত প্লাস্টিক নিয়ে মাথা ব্যথার শেষ নেই। এক বার ব্যবহারের পরে, পরিবেশের ক্ষতি বাড়ানো ছাড়া আর কোনও কাজে লাগে না প্লাস্টিকের বোতলগুলি। সেগুলি দিয়েই দিব্যি ইমারত তুলেছেন বারিকা। বারিকা জানিয়েছেন, শরণার্থী শিবিরে জন্মানো ও বড় হয়ে ওঠার সুবাদে তিনি ছোট থেকেই দেখে এসেছেন, কীভাবে সারা ক্ষণ উদ্বেগের মধ্যে থাকে মানুষ। ঘরের মধ্যেই বেশি সময় থাকতে হয়। তীব্র গরমে আর যখনতখন মরুঝড়ের বালিতে সে থাকা বড়ই কষ্টকর। এই পরিস্থিতি থেকে বাঁচতেই হঠাৎ এক দিন বুদ্ধি খাটান বারিকা। কুড়োতে শুরু করেন ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল। বালি-খড় ভর্তি বোতল গেঁথে তৈরি করা দেওয়ালে সব সমস্যার সমাধান।

বারিকার এই কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে ইউএনএইচসিআর (ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস)। তাঁকে আর্থিক সাহায্যও করেছে তারা। নিজের বাড়ির পরে আরও ২৬টি এলাকায় বাড়ি  তৈরি করেছেন বারিকা। ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর যখন-তখন মরুঝড় হার মেনেছে বারিকের অভিনব চিন্তার কাছে। একই সঙ্গে, বিশ্বের কাছে প্লাস্টিক রিসাইকেলের এক নতুন বার্তা তুলে ধরছেন শরণার্থী শিবিরের এক উদ্বাস্তু যুবক।


```