Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কয়েক সেকেন্ডের এই ইলিউশনে আছে রঙের খেলা! ভিডিও দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

দ্য ওয়াল ব্যুরো: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) এখন ইন্টারনেট জগতে ঝড় তুলেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন মজাদার ইলিউশন যেমন আপনার পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা নেয়, তেমনই মজাও দেয়। আপনি সেইসব ধাঁধার উত্তর খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠেন। আর উ

কয়েক সেকেন্ডের এই ইলিউশনে আছে রঙের খেলা! ভিডিও দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

শেষ আপডেট: 29 June 2022 18:39

দ্য ওয়াল ব্যুরো: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) এখন ইন্টারনেট জগতে ঝড় তুলেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন মজাদার ইলিউশন যেমন আপনার পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা নেয়, তেমনই মজাও দেয়। আপনি সেইসব ধাঁধার উত্তর খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠেন। আর উত্তর মেলার পরে যে মানসিক শান্তি আপনাকে ঘিরে ধরে তা নিমেষে আপনার সমস্ত ক্লান্তি, হতাশা দূর করে দেয়।

তবে এমন কিছু ইলিউশন আছে যেখানে কোন উত্তর খোঁজার অবসর নেই, আছে নিখাদ আনন্দ। সেই সঙ্গে একরাশ অবিশ্বাস! কেন, কারণ সেইসব ইলিউশন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যা আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনার চোখের সামনে ঘটলেও আপনি বুঝতে পারবেন না কীভাবে তা সম্ভব হল।

সম্প্রতি এমনই এক অপটিক্যাল ইলিউশন নেট পাড়ায় সাড়া ফেলে দিয়েছে। না এটা কোন ধাঁধা নয়, যার উত্তর খোঁজার জন্য আপনার পর্যবেক্ষণ ক্ষমতাকে চ্যালেঞ্জে ফেলবে না। তবে হ্যাঁ এই ইলিউশন আপনাকে সাময়িক সময়ের জন্য বর্ণান্ধ করে দেবে। আপনার সামনে সব রঙ মিলে মিশে একাকার হয়ে যাবে।

এবার আসা যাক ইলিউশনটির বিষয়ে। প্রফেসর এএমএক্স ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ইলিউশনটি। এটি কোন ছবি নয়, একটি ছোট্ট ভিডিও। কয়েক সেকেন্ডের এই ভিডিও আপনাকে এমন এক জায়গায় টেনে নিয়ে যাবে যে আপনার সেই ঘোর কাটতে কিছুটা সময় যাবে।

ছবিতে প্রথমেই কী দেখছেন? এই ইলিউশনই বলে দেবে আপনি কেমন মানুষ

শেয়ার করা এই পোস্টে প্রফেসর এএমএক্স লিখেছেন, "এই ভিডিও আপনাকে খানিক সময়ের জন্য বর্ণান্ধ করে দেবে।" সত্যিই কী তাই। আসুন দেখে নেওয়া যাক তারই ঝলক।

এই ইলিউশন বা ভিডিও প্রথমেই আপনি দেখতে পাবেন প্রফেসর এএমএক্সকে। তার বলে দেওয়া নির্দেশ অনুযায়ী যদি আপনি দেখতে থাকেন আপনি নির্ঘাৎ এই ইলিউশনের স্বাদ পাবেন। এই ভিডিওতে প্রথমেই আপনি দেখতে পাবেন একটি শহরের সাদা কালো ছবি। তারপর হঠাৎই ছবির রঙ পাল্টে যাবে। সব রঙ মেশানো একটি ছবি আসবে। আর তার মাঝে একটি সাদা বিন্দু।

হ্যাঁ, আপনার কাজ হবে ওই সাদা বিন্দুর দিকে ২০ সেকেন্ড তাকিয়ে থাকা। অন্য কোন দিকে যদি আপনি মনোযোগ না দিয়ে ওই বিন্দুর দিকে তাকিয়ে থাকেন তবেই পরে ম্যাজিক দেখতে পাবেন।

২০ সেকেন্ড পর আপনার চোখের সামনে সেই পুরনো সাদা কালো ছবি চলে আসবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই যে, তখন আপনি আর সেটা সাদা কালো দেখবে না। একটি রঙিন ছবি ভাসবে। পরমুহূর্তেই ভেসে সাদা কালো ছবি। এইভাবেই এক ধাঁধার জগতে চলে যাবেন আপনি। কোনটা আসল রঙ ক্ষণিকের জন্য গুলিয়ে ফেলবে আপনার মস্তিষ্ক। আপনার মতামত কি?


```