Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রুপোর মাস্ক এখন নতুন অলঙ্কার, সাধ্যের মধ্যেই দাম হওয়ায় বিয়ের মরশুমে ভাল উপহার

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে অন্ধকারের মধ্যেও রুপোলি আলোর ঝিলিক দেখা যায়। এ যেন তাই। করোনাভাইরাস সংক্রমণ নিয়ে আঁধারের মধ্যেই বাজের এলে রুপোর তৈরি মাস্ক। বানিয়েছেন কর্নাটকের এক স্বর্ণশিল্পী। দামও খুব একটা বেশি নয়। চাহিদাও ভাল। বর, কনেরও কিনতে প

রুপোর মাস্ক এখন নতুন অলঙ্কার, সাধ্যের মধ্যেই দাম হওয়ায় বিয়ের মরশুমে ভাল উপহার

শেষ আপডেট: 24 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে অন্ধকারের মধ্যেও রুপোলি আলোর ঝিলিক দেখা যায়। এ যেন তাই। করোনাভাইরাস সংক্রমণ নিয়ে আঁধারের মধ্যেই বাজের এলে রুপোর তৈরি মাস্ক। বানিয়েছেন কর্নাটকের এক স্বর্ণশিল্পী। দামও খুব একটা বেশি নয়। চাহিদাও ভাল। বর, কনেরও কিনতে পারেন আবার তাদের জন্য নতুন দিনের উপহারও হয়ে উঠতে এই রুপোলি মাস্ক। মনে করছেন ওই শিল্পী। লকডাউন উঠে গেলেও করোনাভাইরাস সংক্রমণের ভীতি নিয়েই কাটাতে হবে আরও অনেক দিন। যতদিন না ভ্যাকসিন তৈরি হচ্ছে ততদিন মেনে চলতে হবে অনেক বিধিনিষেধ। তার মধ্যে অন্যতম মাস্ক। ইতিমধ্যেই ভারতে সব নাগরিকের জন্য বাড়ির বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক হয়েছে। এই পরিস্থিতিতে নানা রকমের মাস্ক এসে গিয়েছে বাজারে। তাতে নতুন সংযোজন এই রুপোর মাস্ক।

আরও পড়ুন

চার দিনে ২৬ হাজারের বেশি পজিটিভ, বিশ্বের প্রথম ১০ করোনা আক্রান্ত দেশের তালিকায় ঢুকে পড়ল ভারত

মহারাষ্ট্র সীমান্তের কাছে কর্নাটকের বেলেগাম। সেখানেই থাকেন স্বর্ণশিল্পী সন্দীপ সাগাঁওকার। তিনিই এই ওয়েডিং কালেকশন মাস্ক বানিয়েছেন। তাঁর দাবি, বিক্রিও ভালই হচ্ছে। বেশ চাহিদা তৈরি হয়েছে এই নতুন অলঙ্কারের। সন্দীপ সংবাদমাধ্যমকে বলেছেন, "মহামারী আর লকডাউনের মধ্যে আমার ব্যবসার খুবই ক্ষতি হয়েছে। তখনই নতুন কিছু করার কথা মাথায় আসে। বানিয়ে ফেলি রুপোর মাস্ক। এখন অনেকেই অর্ডার দিচ্ছেন। বেশির ভাগ ক্রেতাই কিনছেন বিয়েতে উপহার দেবেন বলে।" প্রতিটি রুপোর মাস্কের ওজন ২৫ গ্রাম থেকে ৩৫ গ্রামের মধ্যে। ওজন হিসেবে দামও পড়ছে ২,৫০০ থেকে ৩,৫০০ টাকার মতো। সন্দীপ সাগাঁওকারের দাবি, রুপো দিয়ে তৈরি হলেও এটা নাকি এন৯৫ মাস্কের মতোই নিরাপদ। তবে সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে না। অর্ডার দিলে তবেই তৈরি করে দেওয়া হচ্ছে। সময় লাগছে দিন তিনেক। তবে নিত্য প্রয়োজনের জন্য আর কে কিনবে এমন মাস্ক। বাকি গয়নার মতো এও তোলা থাকবে সিন্দুকে। তবুও বিক্রি মন্দ নয়। দাবি সন্দীপ সাগাঁওকারের। একজন শিল্পী তৈরি করেছেন। এবার হয়তো গোটা দেশেই ছড়িয়ে পড়বে এর চল।

```