Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

অক্ষয় তৃতীয়ায় সেনকোর ‘প্রাইস প্রোটেকশন গ্যারান্টি’, প্রতি গ্রাম সোনায় চারশ টাকা ছাড়

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে ছন্দ হারিয়েছে বাঙালির পয়লা বৈশাখ। অক্ষয় তৃতীয়াও কাটবে বন্দি দশাতেই। তার ওপর সোনার দামও আকাশছোঁয়া। এমন অস্থির সময়ে মুশকিল আসান অফার নিয়ে এসেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। আগামী ২২ থেকে ২৭ এপ্রিল সোনার দামে বিশেষ ছা

অক্ষয় তৃতীয়ায় সেনকোর ‘প্রাইস প্রোটেকশন গ্যারান্টি’, প্রতি গ্রাম সোনায় চারশ টাকা ছাড়

শেষ আপডেট: 20 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে ছন্দ হারিয়েছে বাঙালির পয়লা বৈশাখ। অক্ষয় তৃতীয়াও কাটবে বন্দি দশাতেই। তার ওপর সোনার দামও আকাশছোঁয়া। এমন অস্থির সময়ে মুশকিল আসান অফার নিয়ে এসেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। আগামী ২২ থেকে ২৭ এপ্রিল সোনার দামে বিশেষ ছাড় দিতে চলেছে সেনকো। শুধু দামেই ছাড় নয়, সোনার দামকে সাধ্যের মধ্যে আস্টেপৃষ্ঠে বেঁধে রাখাও যাবে এই অফার পিরিয়ডের মধ্যে। তার মানে ঘরে বসে সোনা কেনাও হবে আবার তার দামও থাকবে আঁচলে বাঁধা। ব্যাপারটা ঠিক কী? সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস মানেই যেন চমক। কখনও গয়নার দামে আবার কখনও তার নকশায়, নতুনত্ব আনতেই থাকে সেনকো। লকডাউনেও অক্ষয় তৃতীয়ার সেন্টিমেন্টের কথা মাথায় রেখেই সেনকোর নতুন সংযোজন ‘প্রাইস প্রোটেকশন গ্যারান্টি’ । অর্থাৎ গয়নার দামের নিশ্চিতকরণ। বাজার যতই অস্থির হোক, সোনার দাম যতই ওঠাপড়া করুক না কেন, সেনকোর বেঁধে দেওয়া দামেই পছন্দমতো সোনা কিনতে পারবেন গ্রাহকরা। তার সঙ্গে যোগ হবে বিশেষ ছাড়। এখন দেখে নেওয়া যাক এই  ‘প্রাইস প্রোটেকশন গ্যারান্টি’তে কী বিশেষ সুবিধা দিতে চলেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। অফার পিরিয়ড অর্থাৎ ২২ থেকে ২৭ এপ্রিলের মধ্যে অনলাইনে সোনা কিনলে অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে প্রতি গ্রাম সোনায় ছাড় পাওয়া যাবে ৪০০ টাকা। অনলাইনে সেনকোর ওয়েবসাইট www.sencogoldanddiamonds.com. এ লগ ইন করে সোনা কেনা যাবে। ২২ ক্যারেট বা ২৪ ক্যারেট, যেমনই সোনা কেনা হোক না কেন, প্রতি গ্রামে এই ছাড়ই পাবেন গ্রাহকরা। এবার আসা যাক সোনার মার্কেট প্রাইসে। যে দিন সোনা কেনা হচ্ছে সে দিনের দামে প্রতি গ্রামে ছাড় তো মিলবেই, পাশাপাশি সেদিনের হিসেবে সোনার মোট যা দাম হল লকডাউন ওঠার পরে যেদিনই ডেলিভারি আসুক না কেন, নির্দিষ্ট সেই দামটাই দিতে পারবেন গ্রাহকরা। এমন যদি হয়, যেদিন সোনা হাতে পাচ্ছেন সেদিনের দাম কেনা দামের থেকে অনেক বেশি, তাহলেও চিন্তার কারণ নেই। সেনকো জানাচ্ছে, এই বর্ধিত দাম দিতে হবে না গ্রাহকদের। দাম যদি দ্বিগুণেরও বেশি বেড়ে যায় তাহলেও অফার-সমেত যে নির্দিষ্ট দাম দিয়ে সোনা বুক করেছিলেন গ্রাহকরা, সেই দামই বজায় থাকবে। অর্থাৎ কেনা দামই বেঁধে রাখতে পারবেন গ্রাহকরা। এটা হল একটা দিক। চমক আরও আছে। যদি এমন হয় লকডাউন উঠে যাওয়ার পরে হঠাৎ করে সোনার দাম কমে যায়, তাহলে কী হবে?  অনেকের প্রশ্ন এটাও। তাহলে তো আগে থেকে সোনা কিনে রাখলে লোকসানই হবে। কিন্তু না। সেনকো জানাচ্ছে, ওই অফার পিরিয়ডের মধ্যে যদি সোনা কেনা যায়, তাহলে লকডাউন ওঠার পরে সোনার দাম কমে গেলে, সেই কম দামই দেবেন গ্রাহকরা। এতে ডবল লাভ। সোনা বুক করে রাখাও হল, আবার যদি দাম বাড়ে তাহলে বর্ধিত দামটাও দিতে হল না, কিন্তু যদি দাম কমে তাহলে কম দামেই সোনা এসে যাবে হাতে। লকডাউন ওঠার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ডেলিভারি শুরু হয়ে যাবে। গ্রাহকরা দোকানে গিয়েও তাঁদের বুক করে রাখা সোনার গয়না কিনতে পারবেন। আবার চাইলে বাড়িতেও সোনা পৌঁছে দেওয়া হবে। সংস্থার একজিকিউটিভ ডিরেক্টর শুভঙ্কর সেন বলেছেন, “আমরা একটা সঙ্কটের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু তাই বলে উৎসব-পার্বনের আমেজটা ফিকে হতে দেওয়া যাবে না। বহু মানুষের চাহিদার কথা মাথায় রেখেই এই অফার দিচ্ছে সেনকো। অক্ষয় তৃতীয়ার মধ্যে সোনা কিনে রাখার এই দুরন্ত অফারে গ্রাহকরা উপকৃত হবেন নানাভাবে। সোনার গয়নার দাম ও মজুরিতে যেমন ছাড় মিলবে তেমনই দামের গ্যারান্টিও পাওয়া যাবে হাতেনাতে।” যে দামে সোনা বিক্রি হবে তার এক শতাংশ চলে যাবে করোনা রিলিফ ফান্ডে। আর কী কী ছাড় রয়েছে?  হিরের গয়নার মজুরিতে মিলবে ১০০% ছাড়, প্ল্যাটিনাম গয়নার মজুরিতে মিলবে ২৫% ছাড়।

```