Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা পুলিশে চাকরিতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা আবেদন করতে পারবেন, হাইকোর্টকে জানিয়েছে নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই সুখবর। পুলিশে নিয়োগ নিয়ে আর কোনও বাধা থাকল না তৃতীয় লিঙ্গের (Third Gender) মানুষজনের। কলকাতা হাইকোর্ট তার রায়ে স্পষ্ট বলে দিয়েছে, এবার থেকে কলকাতা পুলিশে নিয়োগের দরখাস্ত করতে পারবেন তাঁরা। পুলিশের সাব ইন্সপেক্টর

কলকাতা পুলিশে চাকরিতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা আবেদন করতে পারবেন, হাইকোর্টকে জানিয়েছে নবান্ন

শেষ আপডেট: 1 October 2021 12:32

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই সুখবর। পুলিশে নিয়োগ নিয়ে আর কোনও বাধা থাকল না তৃতীয় লিঙ্গের (Third Gender) মানুষজনের। কলকাতা হাইকোর্ট তার রায়ে স্পষ্ট বলে দিয়েছে, এবার থেকে কলকাতা পুলিশে নিয়োগের দরখাস্ত করতে পারবেন তাঁরা। পুলিশের সাব ইন্সপেক্টর বা লেডি সাব ইন্সপেক্টর পদে আবেদন করা যাবে। কলকাতা পুলিশে এতদিন তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের আবেদন করার জন্য আলাদা কোনও জায়গা ছিল না। এই বিষয়টা নিয়ে আদালতে পিটিশন দাখিল করেন পল্লবী চক্রবর্তী নামে কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত এক তরুণী। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের এজলাসে এই মামলা ওঠে। গত ৬ সেপ্টেম্বর বিচারপতি রাজ্য সরকারের কাছে এই বিষয়টি নিয়ে জবাব তলব করেন। এই মামলার শুনানি ছিল গত বুধবার। সেখানে আদালত জানিয়ে দিয়েছে, এবার থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও কলকাতা পুলিশে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আদালতের তরফে জানানো হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর রাজ্য সরকার তৃতীয় লিঙ্গের মানুষজনের জন্য এই সিদ্ধান্তের কথা আদালতকে জানিয়েছে। পুলিশে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ নিয়ে এর আগে বড় সিদ্ধান্ত নিয়েছিল ওড়িশা সরকার। সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল পদে আবেদনের জন্য তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের দরখাস্ত জমা দিতে বলা হয়েছিল। ওড়িশা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিল দেশ। সমাজে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতি মনোভাবে বদল আনতেই সেই পদক্ষেপ নিয়েছিল ওড়িশা সরকার। মাদ্রাজ হাইকোর্টও তৃতীয় লিঙ্গের মানুষজনের কথা ভেবে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল। তামিলনাডু ইউনিফর্মড সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ডকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এবার কলকাতা হাইকোর্টও বড় পদক্ষেপ নিল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```