Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুরির সময় আটকে গিয়েছিল কলকবজা, আস্ত এটিএম মেশিন উপড়ে নিয়ে গেল চোরের দল

দ্য ওয়াল ব্যুরো: এটিএম যে রাতে রক্ষীবিহীন থাকে, তা আগেই চোরেদের নজরে এসেছিল। সেই জন্য রাতের অন্ধকারেই চুরির ছক কষেছিল তারা। এরপর চুরি করতে এসে অন্য গেরো! মেশিনটি খুলতে শুরু করার পরেই আটকে যায় তার কলকবজা। শেষে গোটা এটিএম মেশিনটাই (ATM machi

চুরির সময় আটকে গিয়েছিল কলকবজা, আস্ত এটিএম মেশিন উপড়ে নিয়ে গেল চোরের দল

শেষ আপডেট: 14 December 2022 13:15

দ্য ওয়াল ব্যুরো: এটিএম যে রাতে রক্ষীবিহীন থাকে, তা আগেই চোরেদের নজরে এসেছিল। সেই জন্য রাতের অন্ধকারেই চুরির ছক কষেছিল তারা। এরপর চুরি করতে এসে অন্য গেরো! মেশিনটি খুলতে শুরু করার পরেই আটকে যায় তার কলকবজা। শেষে গোটা এটিএম মেশিনটাই (ATM machine) উপড়ে নিয়ে পালাল ওই চোরের দল (thieves)। ঘটনাটি ঘটেছে দিল্লিতে (Delhi)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ ডিসেম্বর দিল্লির কোটলা বিহারের এটিএম বুথ থেকে আস্ত একটি মেশিন চুরি যায়। যার ভিতরে ৩৭ লক্ষ টাকারও বেশি নগদ ছিল। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার খোয়া যাওয়া ওই এটিএমটি এখনও পাওয়া যায়নি। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

এসবিআইয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, চুরি যাওয়া সেই এটিএমে মোট ৩৭ লক্ষ ৭৯ হাজার টাকা ছিল। কীভাবে একটা আস্ত এটিএম তুলে নিয়ে গেল চোরের দল, তা এখনও বুঝে উঠতে পারছে না পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। খুব শীঘ্রই চোরের দলকে পাকড়াও করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

ফাঁকা মেট্রোয় বালিশ পেতে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন যুবক, ভিডিও দেখে হেসে খুন নেটিজেনরা


```