Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

চোর নিশ্চয় রাফায়েলের নথি ফেরত দিয়েছে, বিদ্রুপ চিদম্বরমের

দ্য ওয়াল ব্যুরো : রাফায়েল যুদ্ধবিমান কেনা সংক্রান্ত নথি কি চুরি হয়েছে? নাকি আবেদনকারীরা ওই নথির ফোটোকপি ব্যবহার করেছেন? অ্যাটর্নি জেনারেলের দু’রকম মন্তব্যে ছড়িয়েছে বিভ্রান্তি। এই অবস্থায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম সরকারকে কটাক্ষ করে ব

চোর নিশ্চয় রাফায়েলের নথি ফেরত দিয়েছে, বিদ্রুপ চিদম্বরমের

শেষ আপডেট: 9 March 2019 08:31

দ্য ওয়াল ব্যুরো : রাফায়েল যুদ্ধবিমান কেনা সংক্রান্ত নথি কি চুরি হয়েছে? নাকি আবেদনকারীরা ওই নথির ফোটোকপি ব্যবহার করেছেন? অ্যাটর্নি জেনারেলের দু’রকম মন্তব্যে ছড়িয়েছে বিভ্রান্তি। এই অবস্থায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম সরকারকে কটাক্ষ করে বললেন, ‘চোর’ নিশ্চয় চুরি করা নথিপত্র ফেরত দিয়ে গিয়েছে। তাঁর প্রশ্ন, চুরি যদি না হয়ে থাকে, গোপন নথির ফোটোকপি পাওয়া গেল কীভাবে? অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল প্রথমে সুপ্রিম কোর্টে বলেছিলেন, প্রতিরক্ষা মন্ত্রক থেকে রাফায়েল বিমান সংক্রান্ত চুক্তির নথিপত্র চুরি হয়ে গিয়েছে। ওই মন্তব্যের পরে দেশ জুড়ে প্রতিক্রিয়া দেখা যায়। বিরোধীরা একবাক্যে বলেন, প্রতিরক্ষামন্ত্রকের গোপন নথি যদি চুরি হয়ে থাকে, তার দায় নিতে হবে সরকারকেই। একদিনের মধ্যেই নিজের বয়ান বদল করে বেণুগোপাল কোর্টে বলেন, রাফায়েল নথি চুরি যায়নি। তিনি বলতে চেয়েছিলেন, যাঁরা রাফায়েল চুক্তি নিয়ে তদন্ত চান, তাঁরা ওই নথির ফোটকপি ব্যবহার করেছেন। যেভাবেই হোক তাঁরা ওই গোপন নথির নাগাল পেয়েছেন। এই প্রেক্ষিতে চিদম্বরম বলেন, প্রথমে শুনলাম, নথি চুরি হয়েছে। পরে শুনছি নথির ফোটোকপি হয়েছে। চোর নিশ্চয় নথি চুরি করে ফোটোকপি করেছিল। তারপর নথি ফেরত দিয়ে গিয়েছে। পরে তিনি আরও বিস্তারিতভাবে বলেন, বুধবার শুনেছিলাম, নথি চুরি গিয়েছে। শুক্রবার শুনলাম নথির ফোটোকপি পাওয়া গিয়েছে। মাঝে বৃহস্পতিবার নিশ্চয় চোর নথি ফেরত দিয়ে গিয়েছিল। রাফায়েল নিয়ে আগের রায় পরিবর্তন করার জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়েছে। বেণুগোপাল বুধবার বলেছিলেন, ওই আবেদন বাতিল করা উচিত। কারণ চুরি করা নথির বিরুদ্ধে ওই আবেদন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে ওই নথি চুরি করা হয়েছিল। গোপনীয়তা আইন ভঙ্গ করার জন্য আমরা তদন্ত করছি। এর পরেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সরকারের সমালোচনা করে বলেন, যদি প্রতিরক্ষা মন্ত্রক থেকে অমন সংবেদনশীল নথি চুরি হয়ে থাকে তাহলে অবিলম্বে ফৌজদারি তদন্ত হওয়া উচিত। শুক্রবার বেণুগোপাল বলেন, আমি শুনেছি, বিরোধীরা অভিযোগ করেছেন, প্রতিরক্ষা মন্ত্রক থেকে নথি চুরি হয়েছে। একথা পুরোপুরি ভুল। ফাইল চুরি হয়েছে বলে যে কথা শোনা যাচ্ছে, তার কোন ভিত্তি নেই। শুক্রবার নথি চুরি করা নিয়ে বিজেপি ও কংগ্রেসের চাপান উতোর চলে। বিজেপি অভিযোগ করে, রাহুল মিথ্যা কথা বলছেন। তিনি মিথ্যা অভিযোগে সরকারের সমালোচনা করছেন।

```