Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে গৃহকর্তা! সাত ভরি সোনার গহনা, চার মণ কাঁসার বাসন নিয়ে পালাল চোর

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে গৃহকর্তা! সাত ভরি সোনার গহনা, চার মণ কাঁসার বাসন নিয়ে পালাল চোর

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 15 June 2024 15:23

দ্য ওয়াল ব্যুরো: জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন জামাই। সেই সুযোগে ঘরের দরজা ভেঙে সাত ভরি সোনার গহনা, নগদ লাখ টাকা আর চার মণ কাঁসার বাসন নিয়ে পালাল চোর!

বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার নেরুলি শিবতলা এলাকার ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চোরের হদিশ মেলেনি এখনও।

গৃহকর্তা দেবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন,  "আমাদের এলাকায় চুরি, ছিনতাইয়ের উপদ্রব কোনওদিন ছিল না। ঘটনার জেরে সকলেই আতঙ্কিত হয়ে পড়েছেন।"

তিনি জানান, "স্ত্রী, সন্তানদের নিয়ে গত বুধবার জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি গিয়েছিলাম। পরের দিন সকালে বাবা ফোন করে চুরির খবর দেয়।"

দেবপ্রসাদের পাশেই তাঁর বাবা বজ্রগোপাল মুখোপাধ্যায়ের বাড়ি। তাঁর কথায়, "রাতে গরমে বারান্দায় ঘুমিয়েছিলাম। কিন্তু দরজা ভাঙার কোনও আওয়াজ পাইনি। সকালে ছেলের ঘরের দরজা খোলা অথচ সাড়া না পেয়ে পাশের বাড়ির একজন আমাদের ডাকতে আসে। গিয়ে দেখি, ছেলের ঘরের দরজার তালা ভাঙা, আলমারির পাল্লাও ভাঙা। গোটা ঘর তছনছ।"

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


```