Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অভিযোগ জানাতে এসে প্রেমে পড়লেন পরিবেশের! মুগ্ধ বৃহন্নলাদের আনন্দ উৎসব হরিহরপাড়া থানায়

সুরে ভেসে গেল থানার চত্বর। আনন্দে মুখরিত হয়ে উঠল গোটা জায়গা। এরপর হরিহরপাড়া থানার আইসির উদ্যোগে তাঁদের নিয়ে ঘুরে দেখা হয় থানা লাগোয়া আনন্দ আশ্রম।

অভিযোগ জানাতে এসে প্রেমে পড়লেন পরিবেশের! মুগ্ধ বৃহন্নলাদের আনন্দ উৎসব হরিহরপাড়া থানায়

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 13 October 2025 19:42

মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ: থানার নাম শুনলেই সাধারণত মানুষের মনে একরাশ ভয়, দ্বিধা বা অস্বস্তি জাগে। কিন্তু মুর্শিদাবাদের হরিহরপাড়া থানায় দেখা গেল একেবারে উল্টো ছবি। অভিযোগ জানাতে এসে থানার পরিবেশে প্রেমে পড়লেন বৃহন্নলারা! পুলিশের মানবিক ব্যবহার, আতিথেয়তা ও সম্মানজনক আচরণে এমনভাবে মুগ্ধ হলেন যে, থানার ভেতরেই শুরু হয়ে গেল আনন্দোৎসব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার এক গ্রামে হেনস্থার অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন বৃহন্নলারা। কিন্তু তারপরেই  যা ঘটল, তা এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল তাঁদের জীবনে।

তাঁরা জানান, থানার আধিকারিক ও কর্মীরা অত্যন্ত আন্তরিকতা ও সম্মানের সঙ্গে তাঁদের সঙ্গে কথা বলেছেন, সান্ত্বনা দিয়েছেন। হতারপরেই বৃহন্নলারা গান ধরলেন—সুরে ভেসে গেল থানার চত্বর। আনন্দে মুখরিত হয়ে উঠল গোটা জায়গা। এরপর হরিহরপাড়া থানার আইসির উদ্যোগে তাঁদের নিয়ে ঘুরে দেখা হয় থানা লাগোয়া আনন্দ আশ্রম। আনন্দ সরোবরের পাড়ে গিয়ে তাঁরা উপভোগ করেন প্রকৃতির সৌন্দর্য। অচিরেই কেটে যায় আনন্দভরা বিকেল।

বৃহন্নলাদের এক জন বলেন, “আজ আমরা ভুলে গেছি আমাদের সমস্ত কষ্টের কথা। থানার এই পরিবেশে যে এত ভালোবাসা ও সম্মান পাওয়া যায়, তা ভাবতেও পারিনি।” অন্য এক জনের ভাষায়, “আজ বুঝলাম, পুলিশ মানেই ভয় নয়, পুলিশ মানে সহায়তাও।” থানার আইসি অরূপকুমার রায় জানান, আমাদের ব্যবহারে ওদের এই আনন্দ আমাদেরও নতুন করে ভাবতে শেখাবে। ওরা এত আনন্দ পেয়েছে যে অভিযোগ না জানিয়েই ফিরে যায়।"


```