কী ভাবে উঠল এই তাক লাগানো ছবি? খবর নিয়ে জানা গেল, পাঞ্জাবের কাপুরথালা হয়ে বাবার সঙ্গে গাড়িতে যাচ্ছিল অর্ষদীপ। হঠাৎই তার খুদে চোখে ধরা পড়ে যায় আর এক খুদে, ছোট্ট এক পেঁচার ছানা। রাস্তার পাশে পুরনো একটা পাইপের ভিতর থেকে মাথা বার করেছে সে। তা-ও আবার সারা রাত জাগার পরে দিনের বেলা। আর সেই খুদে পেঁচা অর্ষদীপের নজর কাড়তেই কেল্লা ফতে।
পেঁচা দেখামাত্রই বাবাকে গাড়ি থামাতে বলে গাড়ির জানলার আধখোলা কাচ দিয়েই ছবি তোলে অর্ষদীপ। এমন সময় সেই পাইপের ভিতর থেকে মুখ বার করে আরও একটি পেঁচা। ব্যস, তার পরেই ক্লিক ক্লিক অ্যান্ড ক্লিক। পাঞ্জাবে পেঁচা দেখতে পাওয়া খুব স্বাভাবিক। কিন্তু যেহেতু পেঁচা নিশাচর, তাই দিনের বেলায় তাদের দর্শনলাভ বাড়তি পাওনা।
[caption id="attachment_43863" align="aligncenter" width="800"]

এই সেই পুরস্কার জেতা ছবি[/caption]
ফটোগ্রাফির উপরে অর্ষদীপে ঝোঁক আরও অল্প বয়স থেকে। ২০১২ সালে মাত্র ছ’বছর বয়স থেকেই ছবি তোলা শুরু করে সে। পশুপাখির ছবিই বেশি ধরা পড়ত তার চোখে। হবে না-ই বা কেন, অর্ষদীপের বাবা রণদীপ সিংও তো পেশাদার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। বাবার সঙ্গে সেই কোন ছোটবেলা থেকে ঘুরে বেড়ায় ছোট্ট অর্ষদীপ।