Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাসকর্মীকে দিন প্লাস্টিক বর্জ্য, নিন ফ্রি টিকিট, সবুজায়নে পথ দেখাচ্ছে ইন্দোনেশিয়া

দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলের পরেই  বিশ্বের দ্বিতীয় বৃহৎ জীববৈচিত্র্যের দেশ হলো ইন্দোনেশিয়া। সুমাত্রা, জাভা, বোর্নিও এবং বালিতে এশীয় উদ্ভিদ ও প্রাণীদের বিপুল উপস্থিতি। দেশটির প্রায় ৬০ শতাংশ বনভূমি। সেই জঙ্গলে রয়েছে হাতি, বাঘ, চিতা, গণ্ডার

বাসকর্মীকে দিন প্লাস্টিক বর্জ্য, নিন ফ্রি টিকিট, সবুজায়নে পথ দেখাচ্ছে ইন্দোনেশিয়া

শেষ আপডেট: 26 October 2018 10:05

দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলের পরেই  বিশ্বের দ্বিতীয় বৃহৎ জীববৈচিত্র্যের দেশ হলো ইন্দোনেশিয়া। সুমাত্রা, জাভা, বোর্নিও এবং বালিতে এশীয় উদ্ভিদ ও প্রাণীদের বিপুল উপস্থিতি। দেশটির প্রায় ৬০ শতাংশ বনভূমি। সেই জঙ্গলে রয়েছে হাতি, বাঘ, চিতা, গণ্ডার থেকে ওরাং ওটাং। ইন্দোনেশিয়ার পাপুয়ায় প্রায় ৬০০ প্রজাতির পাখির বাস।  ইন্দোনেশিয়ার জঙ্গলে থাকা পাখিদের মধ্যে ২৬ শতাংশ পাখিই পৃথিবীর অন্য কোনও দেশে পাওয়া যায় না। দেশটির সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৮০ হাজার কিলোমিটার। কিন্তু, এই সুন্দর দেশটির একটি বিষয়ে বিশ্বে দুর্নাম আছে। সারা বিশ্বে চীনের পর ইন্দোনেশিয়াই  সমুদ্রে সবচেয়ে বেশি প্লাস্টিক ফেলে। এর ফলে দেশটিতে পরিবেশগত বিপর্যয় দেখা দিচ্ছে। ইন্দোনেশিয়ার এই অপবাদ ঘোচাতে এগিয়ে এসেছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া। পরিবেশ দূষণ ঠেকাতে এক অভিনব পদ্ধতি নিয়েছে শহরটি। শহরের বাসিন্দারা যাতে যত্রতত্র বা সমুদ্রের জলে প্লাস্টিক না ফেলেন তার জন্যই এই ব্যবস্থা। সুরাবায়ার বাসিন্দারা প্লাস্টিকের খালি কাপ, বোতল,প্যাকেট, কৌটো,খেলনার  বিনিময়ে শহর ও শহরতলির বাসের টিকিট পাচ্ছেন বিনামুল্যে। প্লাস্টিকের দশটি কাপ বা পাঁচটি বোতল দিলেই বাসিন্দারা পাবেন বাসের একটি টিকিট। যেটা দিয়ে শহরের যে কোনও বাসে দু'ঘণ্টা ধরে রাইড করতে পারবেন বাসিন্দারা।শহরটিতে প্রতিদিন ৪০০ টন প্লাস্টিক বর্জ্য জমা হয়। সেগুলির বেশিরভাগ গিয়ে পড়ে সমুদ্রের জলে। দূষিত হয় সাগর,    ,ক্ষতি হয় জৈব বৈচিত্র্যের। তাই সুরাবায়ার মেয়র এই অভিনব পদক্ষেপ নিয়েছেন। তিনি ২০২০ সালের মধ্যে শহরটিকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে চান। সুরাবায়া শহরে এখন একটি বাস দিনে আড়াইশো কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করছে। মাসে প্রায় সাড়ে সাত টন প্লাস্টিক বর্জ্য। মাসের শেষে সংগ্রহ করা  প্লাস্টিক বর্জ্য বিক্রি করে দেওয়া হচ্ছে  রিসাইক্লিং কোম্পানিগুলির কাছে। প্লাস্টিক বর্জ্য বিক্রির টাকা দিয়ে বাস চালানোর খরচের কিছুটা উঠে আসছে। সেই টাকাতেই চলছে সুরাবায়া শহরের বিভিন্ন সবুজায়ন প্রকল্প।

```