Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপির রাজ্যসভার প্রার্থী কি এবার মহিলা? বিবেচনায় রয়েছে যাঁদের নাম

রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করার শেষ দিন হল ১৫ ফেব্রুয়ারি। বিজেপি সূত্রের মতে, কাল পরশুর মধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করে দেবেন দলের কেন্দ্রীয় নেতারা।

বিজেপির রাজ্যসভার প্রার্থী কি এবার মহিলা? বিবেচনায় রয়েছে যাঁদের নাম

শেষ আপডেট: 9 February 2024 21:02

দ্য ওয়াল ব্যুরো: বাংলা থেকে রাজ্যসভার পাঁচটি আসন শূন্য হচ্ছে এপ্রিল মাসে। বিধানসভায় বিধায়ক সংখ্যার নিরিখে ওই পাঁচটি আসনের মধ্যে চারটিই পাওয়ার কথা তৃণমূলের। একটি পাওয়ার কথা বিজেপির। 

সূত্রের খবর, ওই একটি আসনের জন্য প্রার্থী বাছাই করতে ৮ জনের একটি তালিকা পাঠানো হয়েছে দিল্লিতে। কার কী যোগ্যতা, কেন তাঁর নাম বিবেচনা করা হচ্ছে, সে ব্যাপারে প্রতিটি নামের পাশে একটি করে অনুচ্ছেদ লেখা হয়েছে। এবার কাকে প্রার্থী করা হবে তা রাজ্যের সঙ্গে আলোচনা করে স্থির করবেন অমিত শাহরা। 

গত বছর রাজ্যসভা ভোটে উত্তরবঙ্গের কোচবিহারের কামতাপুরী নেতা অনন্ত মহারাজকে প্রার্থী করেছিল বিজেপি। এবার দক্ষিণবঙ্গ থেকে কাউকে পাঠাতে চাইছে। দ্য ওয়ালে আগেই লেখা হয়েছিল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক নেত্রীর নাম প্রস্তাব করেছেন। 

সূত্রের খবর, মোট যে ৮ জনের নাম শর্টলিস্ট করা হয়েছে তার মধ্যে রয়েছেন চার জন মহিলা। তাঁরা হলেন প্রাক্তন পুলিশ অফিসার ভারতী ঘোষ, অভিনেত্রী অঞ্জনা বসু, রূপা গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে চিকিৎসক মধুছন্দা করের নাম প্রস্তাব করা হয়েছে। 

ভারতী ঘোষকে বিজেপিতে এনেছিলেন মুকুল রায়। মুকুলবাবু এখন বিজেপি থেকে সরে গেলেও ভারতী দলের জন্য পরিশ্রম করছেন। তা ছাড়া ভারতী সিরিয়াস বলে দলে অনেকের মত। অভিনেত্রী অঞ্জনা বসুকেও বিজেপিতে আনার নেপথ্যে ছিলেন মুকুল রায়। 

তবে একটি সূত্রের মতে, রূপার সম্ভাবনা কম। কারণ, এর আগে রাজ্যসভার মনোনীত সদস্য ছিলেন তিনি। তা ছাড়া রূপার রাজনৈতিক বোধ নিয়ে দলের অনেকের মনেই সংশয় রয়েছে। 

রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করার শেষ দিন হল ১৫ ফেব্রুয়ারি। বিজেপি সূত্রের মতে, কাল পরশুর মধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করে দেবেন দলের কেন্দ্রীয় নেতারা।


```