
শেষ আপডেট: 1 November 2022 06:29
দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগে কাকভোরের ঘটনা। সানফ্রান্সিসকোতে মার্কিন (United State) হাউস স্পিকার ন্যান্সি পেলোসির (Nancy Pelosi) বাড়িতে ঢুকে পড়েছিল এক দুষ্কৃতী। গোটা বাড়িতে তাণ্ডব চালানোর পর ন্যান্সির স্বামীর উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল বছর চল্লিশের ওই ব্যক্তি। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করে সানফ্রান্সিসকো পুলিশ। কিন্তু তদন্তে যা উঠে এসেছে তা সাংঘাতিক বললেও কম বলা হবে।
ওই দুষ্কৃতীকে জেরা করছে পুলিশ। এরমধ্যে অভিজাত আবাসন প্যাসিফিক আবাসনের বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হামলার ধরন দেখে পুলিশ মনে করছে ওই দুষ্কৃতীর আসল উদ্দেশ্য ছিল ন্যান্সি পেলোসিকে অপহরণ (kidnap) করা।
হামলার সময় ন্যান্সি পেলোসি সান ফ্রান্সিসকোতে ছিলেন না। তিনি ব্যক্তিগত কাজে ফ্রেসনোতে ছিলেন বলে জানা গিয়েছে। মার্কিন হাউস স্পিকারের বাড়ির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। মার্কিন সংবাদমাধ্যমে এই প্রশ্ন তোলা হয়েছে, কেন নিরাপত্তারক্ষীরা দুষ্কৃতীকে দেখতে পেলেন না? ঘটনা ঘটে যাওয়ার পর প্রতিবেশীদের কেন পুলিশ ডাকতে হল।
এই হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে বলে অনেকের অনুমান। আবার কেউ কেউ এও বলছেন, ন্যান্সির স্বামীই হয়তো লক্ষ্য ছিলেন। কারণ তাঁর সঙ্গে অনেকের শত্রুতা রয়েছে। বছরের শুরুর দিকে জেলে যেতে হয়েছিল ন্যান্সির স্বামীকে।
হিজাব বিরোধী আন্দোলনে যোগ, ইরানে তরুণ শেফকে পিটিয়ে মারল পুলিশ