Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেয়ার ইজ সাম প্রগ্রেস, ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে বলল চিন

দ্য ওয়াল ব্যুরো : গত ৩০ জুন সীমান্ত সমস্যা নিয়ে তৃতীয় দফায় বৈঠকে বসে ভারত ও চিনের সেনাবাহিনী। সোমবার চিনের বিদেশ মন্ত্রক থেকে জানানো হল, দু'পক্ষের আলোচনায় অগ্রগতি হয়েছে। ফ্রন্টলাইনে যে সেনা রয়েছে, তারা উত্তেজনা কমানোর জন্য ব্যবস্থা নিচ্ছে।

দেয়ার ইজ সাম প্রগ্রেস, ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে বলল চিন

শেষ আপডেট: 6 July 2020 08:46

দ্য ওয়াল ব্যুরো : গত ৩০ জুন সীমান্ত সমস্যা নিয়ে তৃতীয় দফায় বৈঠকে বসে ভারত ও চিনের সেনাবাহিনী। সোমবার চিনের বিদেশ মন্ত্রক থেকে জানানো হল, দু'পক্ষের আলোচনায় অগ্রগতি হয়েছে। ফ্রন্টলাইনে যে সেনা রয়েছে, তারা উত্তেজনা কমানোর জন্য ব্যবস্থা নিচ্ছে। এর পাশাপাশি চিন থেকে ভারতকে কটাক্ষ করে বলা হয়েছে, ভুটানের সঙ্গে আমাদের সীমান্ত বিরোধ নিয়ে কোনও 'তৃতীয় পক্ষ' যেন নাক না গলায়। ভুটানের পশ্চিম ও মধ্যভাগের কয়েকটি অঞ্চল নিয়ে চিনের সঙ্গে বহুদিনের বিতর্ক আছে। কিন্তু ভুটানের পুর্বাঞ্চলের কোনও জমি নিয়ে বিতর্কের কথা আগে শোনা যায়নি। এবার ভুটানের পূর্বে সাকতেং অভয়ারণ্য নিজেদের বলে দাবি করেছে চিন। ওই অভয়ারণ্যের আয়তন ৬৫০ বর্গ কিলোমিটার। কিছুদিন আগে পরিবেশ সংক্রান্ত একটি আন্তর্জাতিক আলোচনাচক্রে ওই অভয়ারণ্য নিয়ে চিন-ভুটান বিরোধ মাথাচাড়া দেয়। গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি কাউন্সিলের ৫৮ তম বৈঠকে সাকতেং অভয়ারণ্যের জন্য কিছু পরিমাণ অর্থ বরাদ্দ করার দাবি ওঠে। তখনই চিন বলে, ওই অভয়ারণ্য 'বিতর্কিত অঞ্চল'। চিন থেকে বলা হয়, ওই অভয়ারণ্য ভুটান সীমান্তে অবস্থিত। ওই অঞ্চল নিয়ে বিতর্ক আছে। তাই চিন ওই অভয়ারণ্যের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাবে সায় দিচ্ছে না। এর পরে ভুটান বলে, ওই অভয়ারণ্য তাদের দেশের অবিচ্ছেদ্য অঙ্গ। গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি কাউন্সিলের সদস্য দেশগুলির মধ্যে আছে ভারত, বাংলাদেশ, ভুটান, মলদ্বীপ এবং শ্রীলঙ্কা। অভয়ারণ্য নিয়ে ভুটানের দাবিকে কার্যত সমর্থন করে শ্রীলঙ্কা। কিন্তু চিন বলে, ভুটানের পশ্চিম, মধ্য ও পূর্বাঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক আছে। গত আট সপ্তাহ ধরে গালওয়ান উপত্যকা-সহ লাদাখ সীমান্তে ভারত-চিন উত্তেজনা রয়েছে। গত ১৫ জুন ওই অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত ঘটে। তার আগে ৬ জুন লেফটেন্যান্ট পর্যায়ের বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছিল যে, ভারত এবং চিন দু’পক্ষই ওই এলাকা থেকে বাহিনী সরিয়ে নেবে।  সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে তা প্রশমিত করতে দু’পক্ষই উদ্যোগী হবে। কিন্তু তারপর উত্তেজনা তো কমেইনি বরং চরম সংঘাতের ঘটনা ঘটে যায়। অনেকের মতে, ১৯৬৭ সালের পর ভারতের বিরুদ্ধে চিনা সেনাদের এমন আগ্রাসী রূপ আর দেখা যায়নি। ১৫ জুন চিনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ২০ জন ভারতীয় সেনার। আহত হন ৭৬ জন। চিনের তরফেও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হয়। তবে কতজন পিএলএ জওয়ানের মৃত্যু হয়েছে তা বেজিং স্পষ্ট করেনি।

```