ভারতচক্র পুজো মামলা: অভিযোগ ভিত্তিহীন, মা দুর্গার থেকে ১১ ফুট দূরে জুতো, বললেন এজি
দ্য ওয়াল ব্যুরো: দমদম পার্ক ভারতচক্রের (bharatchakra) পুজো মণ্ডপ নিয়ে অভিযোগ সংক্রান্ত মামলায় এখনই হস্তক্ষেপ করছে না আদালত। পুজো মিটলে, আগামী ২৫ অক্টোবর এ বিষয়ে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।
ভারতচক্রের পুজোর থিম ছিল কৃষক আন্দোলন। তা ফুটিয়
শেষ আপডেট: 14 October 2021 10:37
দ্য ওয়াল ব্যুরো: দমদম পার্ক ভারতচক্রের (bharatchakra) পুজো মণ্ডপ নিয়ে অভিযোগ সংক্রান্ত মামলায় এখনই হস্তক্ষেপ করছে না আদালত। পুজো মিটলে, আগামী ২৫ অক্টোবর এ বিষয়ে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।
ভারতচক্রের পুজোর থিম ছিল কৃষক আন্দোলন। তা ফুটিয়ে তুলতে মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয় জুতো, ট্রাক্ট্রর-সহ আরও অন্যান্য সামগ্রী। কিন্তু এতে
ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে চতুর্থীর দিন পুজো কমিটিকে আইনি নোটিস পাঠান আইনজীবী পৃথ্বীবিজয় দাস। তিনি বিজেপি ঘনিষ্ঠ বলে জানা যায়। তাঁর বক্তব্য, এ ভাবে পুজো মণ্ডপের গায়ে জুতো ব্যবহার করে দমদম পার্ক ভারতচক্র সনাতন হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়েছে।
ওই আইনি নোটিসে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যে মণ্ডপের গা থেকে জুতো সরিয়ে না নিলে কড়া আইনি পদক্ষেপের পথে হাঁটতে বাধ্য হবেন আইনজীবী। এর পরে অভিযোগও দায়ের করা হয় লেকটাউন থানায়। এর পরেও ভারতচক্র নিজেদের সজ্জা বদলায়নি। শেষমেশ পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়ের করা হয় হাইকোর্টে।
আজ, নবমীর দিন সেই মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, অভিযোগ ভিত্তিহীন। মাতৃ মন্দির থেকে যেখানে জুতো লাগানো হয়েছে তার দূরত্ব ১১ ফুট। আগামী ২৫ অক্টোবর এ বিষয়ে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।
ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার ঘটনায় অভিযোগ দায়ের হওয়া, তা নিয়ে রাজনৈতিক টানাপড়েনের ঘটনা বাংলায় নতুন নয়। কয়েক বছর আগে শিবরাত্রিতে একটি কার্টুনকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। টলিপাড়ার এক তরুণ এডিটরকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছিল পুলিশ। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে ভারতচক্রের বিরুদ্ধে।