Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'নাবালিকার বাবাকে চাপ দিয়ে অভিযোগ তোলানো হয়েছে!' বিস্ফোরক অভিযোগ সাক্ষীর

দ্য ওয়াল ব্যুরো: কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দায়ের করা পকসো মামলা প্রত্যাহারের আর্জি জানিয়েছে দিল্লি পুলিশ। দিল্লির পাতিয়ালা হাউস আদালতে বৃহস্পতিবার এমনই আবেদন জানিয়েছিল পুলিশ। চার্জশিটে পুলিশ দাবি করেছে, ন

'নাবালিকার বাবাকে চাপ দিয়ে অভিযোগ তোলানো হয়েছে!' বিস্ফোরক অভিযোগ সাক্ষীর

শেষ আপডেট: 17 June 2023 10:01

দ্য ওয়াল ব্যুরো: কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দায়ের করা পকসো মামলা প্রত্যাহারের আর্জি জানিয়েছে দিল্লি পুলিশ। দিল্লির পাতিয়ালা হাউস আদালতে বৃহস্পতিবার এমনই আবেদন জানিয়েছিল পুলিশ। চার্জশিটে পুলিশ দাবি করেছে, নাবালিকাকে যৌন হেনস্থা করার কোনও তথ্য প্রমাণ ব্রিজভূষণের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে পাওয়া যায়নি। এমনকী নাবালিকার পরিবার যে এফআইআর দায়ের করেছে তা তুলে নিয়েছে। এই বিষয়ে শুক্রবার অলিম্পিয়ান সাক্ষী মালিক(Sakshi Malik) দাবি করেন, নাবালিকা কুস্তিগিরের পরিবারের ওপর মারাত্মক চাপ ছিল। বাধ্য হয়েই অভিযোগ প্রত্যাহার করেছে তার পরিবার!

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিজেপি সাংসদ তথা ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে দু'টো অভিযোগ দায়ের করেছিল দিল্লি পুলিশ। যার মধ্যে একটি ছিল পকসো আইনের ধারায় রুজু করা মামলা। তারপরই সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু তদন্তের মাঝপথে আচমকাই নাবালিকা কুস্তিগিরের বাবা অভিযোগ তুলে নেন।

পাঁচ বছরের লড়াই শেষ হল, হাইকোর্টের নির্দেশে চাকরি পেলেন ১৫ জন শিক্ষক

তারপর থেকেই জল্পনা শুরু হয়। কেন অভিযোগকারীনির পরিবার অভিযোগ তুলে নিল, সেই নিয়ে চর্চা শুরু হয়। অনেকেই দাবি করেছিলেন, চাপের মুখে নতিস্বীকার করতে বাধ্য হয়েছে ওই নাবালিকার পরিবার! শুক্রবার সাক্ষীর কথায় অনেকটা সেই দাবিতেই সিলমোহর পড়ল।

সেই প্রসঙ্গে বলতে গিয়ে সাক্ষী বলেন, 'পুলিশ পকসো চার্জ সরিয়ে নিয়েছে। কিন্তু আমরা বলে আসছি যে তার (নাবালিকা কুস্তিগির) বাবা অনেক চাপের মধ্যে রয়েছে। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি চাপের মধ্যে ছিলেন। এখন বোঝা যাচ্ছে যে এই কারণেই ভেঙে পড়েছেন।'

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি নিয়ে আশ্বাস দেওয়ার পরেই আন্দোলন তুলে নেন কুস্তিগিররা। তবে হুঁশিয়ারি দিয়েছিলেন, ১৫ জুনের পরই আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করা হবে। সেই প্রশ্নে সাক্ষী বলেন, 'পুরো চার্জশিট দেখে আমরা সিদ্ধান্ত নেব।'


```