Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাকুর শরীরে কোনও বড় জটিলতা নেই, ইডিকে জানিয়েছে এসএসকেএম

সুজয়কৃষ্ণ ভদ্রর শরীরে বড় কোনও সমস্যা (Major Complications)নেই। ডাক্তাররা তাঁর হৃদপিণ্ডে কোনও সিরিয়াস রিদম ডিসঅর্ডার (Ryth Disorder) পাননি। অর্থাৎ হৃদপিণ্ডের ছন্দ ঠিকই রয়েছে। 

কাকুর শরীরে কোনও বড় জটিলতা নেই, ইডিকে জানিয়েছে এসএসকেএম

শেষ আপডেট: 4 January 2024 19:32

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুর শরীরে বড় কোনও সমস্যা নেই বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানিয়েছে এসএসকেএম হাসপাতাল। 

গত চার মাস ধরে পিজির কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ। তাঁর কণ্ঠস্বরের নমুনা দেওয়া নিয়ে রীতিমতো টালবাহানা করছিলেন তিনি। এ ব্যাপারে ইডির কাছে রিপোর্ট চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। ইডি হাইকোর্টে যে রিপোর্ট পেশ করেছে তাতে বলা হয়েছে, এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের প্রধান তাঁদের জানিয়েছেন যে সুজয়কৃষ্ণ ভদ্রর শরীরে বড় কোনও সমস্যা (Major Complications)নেই। ডাক্তাররা তাঁর হৃদপিণ্ডে কোনও সিরিয়াস রিদম ডিসঅর্ডার (Ryth Disorder) পাননি। অর্থাৎ হৃদপিণ্ডের ছন্দ ঠিকই রয়েছে। 

চিকিৎসকদের মতামত নিয়ে ওই রিপোর্টের ভিত্তিতেই বিচারপতি অমৃতা সিনহা বুধবার রাতেই সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেন। কলকাতা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একজন প্রতিনিধিকে নমুনা সংগ্রহের সময়ে উপস্থিত থাকার নির্দেশ দেয় আদালত। 

এখন কৌতূহলের বিষয় হল, শরীরে বড় কোনও সমস্যা না থাকলেও কেন এখনও এসএসকেএম হাসপাতালের বেড দখল করে রয়েছেন কালীঘাটের কাকু। পিজি হাসপাতাল হল উৎকর্ষতার দিক থেকে রাজ্যের অন্যতম নামী চিকিৎসা প্রতিষ্ঠান। সাধারণ মানুষ সহজে পিজিতে চিকিৎসার জন্য বেড পান না। এই অবস্থায় শরীরে গুরুতর সমস্যা না থাকা সত্ত্বেও সুজয়কৃষ্ণকে পিজিতে রেখে দেওয়া হয়েছে।

এসএসকেএম হাসপাতালে সাধারণ মানুষ জায়গা পাচ্ছেন না। অথচ  কালীঘাটের কাকু সেখানে বেড দখল করে  রয়েছেন প্রায় ৪ মাস ধরে। এই অভিযোগে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা উঠেছিল।

ওই মামলায় আদালতের নির্দেশ, এসএসকেএম হাসপাতালে কতজন এই ধরনের ভিভিআইপি রয়েছেন, যাঁরা গ্রেফতার হয়ে হাসপাতালে রয়েছেন। এছাড়া হাসপাতালে কী কী সুযোগ সুবিধা তাঁরা পাচ্ছেন তাও বিস্তারিত জানাতে হবে আদালতকে।

শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এখনই কোনও মতামত দেবে না। তবে এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটা খুব গুরুতর বিষয়।

আদালতে ইডির আইনজীবী দাবি করেন, "সুজয়কৃষ্ণ অত্যন্ত প্রভাবশালী। সেই জন্য সে এসএসকএম হাসপাতালের মত সুপার স্পেশালিটি হাসপাতালে এতদিন থাকার সুযোগ পাচ্ছে।" 

যা শুনে বিস্মিত প্রধান বিচারপতিকে বলতে শোনা যায়, "এটা তো হতে পারে না। সাধারণ মানুষ চিকিৎসার সুযোগ পাবে না আর প্রভাবশালীরা বেড দখল করে থাকবে।" এরপরই এসএসকেএম হাসপাতালে বেড দখল করে থাকা প্রভাবশালীদের বিস্তারিত তালিকা চেয়ে পাঠান তিনি। আগামী ২৪ জানুয়ারি মামলার শুনানি হবে। 


```