Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR-এর দিন ঘোষণা হতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট ক্র্যাশ!

ceowestbengal.nic.in- সার্চ করলেও ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। কেবল লেখা দেখাচ্ছে "The Service is Unavailable"।

SIR-এর দিন ঘোষণা হতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট ক্র্যাশ!

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট ক্র্যাশ!

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 October 2025 19:29

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিকেলে নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে বাংলায় এসআইআর-এর (SIR West Bengal) দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। আর সন্ধেবেলাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের (CEO West Bengal) ওয়েবসাইট ক্র্যাশ করে গেল। ceowestbengal.nic.in- সার্চ করলেও ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। কেবল লেখা দেখাচ্ছে "The Service is Unavailable"।

গোটা বঙ্গবাসী জাতীয় নির্বাচন কমিশনের আজকের বৈঠকের দিকে তাকিয়ে ছিলেন। কবে এসআইআর শুরু হবে তার তারিখ জানার পরপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের ওয়েবসাইটে ঢুঁ মারছেন অনেকেই। মনে করা হচ্ছে, অতিরিক্ত ট্রাফিক অর্থাৎ এত মানুষ একসঙ্গে সার্চ করছেন বলেই হয় তো ওয়েবসাইট ক্রায়শ হয়ে থাকতে পারে। এত মানুষের একসঙ্গে সিটে গিয়ে সার্চ করার অন্যতম কারণ আতঙ্ক।

যদিও, কমিশন জানিয়ে দিয়েছে, এসআইআর নিয়ে আতঙ্কের কিছু নেই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মূল লক্ষ্যই হল একজনও যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় এবং তালিকায় যেন একজনও অযোগ্য ভোটার না থাকে।

সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমার জানান, মঙ্গলবার থেকেই সারা দেশে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। এই সময়ের মধ্যেই নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং নাম, ঠিকানা, বয়স, লিঙ্গ ইত্যাদি তথ্যের সংশোধন করা যাবে।

জ্ঞানেশ কুমার বলেন, “নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্য ভোটার তালিকার নিবিড় সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুরনো তালিকা সোমবার রাত ১২টা থেকেই স্থগিত বা ফ্রিজ করা হচ্ছে, যাতে আগামী সংশোধন পর্যায়ে নতুন তথ্য অন্তর্ভুক্ত করা যায়।”

ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া কবে থেকে কবে পর্যন্ত?

কমিশন জানিয়েছে, ২৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হয়ে চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। ৮ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে। ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এই সময়ে ভোটাররা ফর্ম ৬, ৭, ৮ ও ৮এ পূরণ করে নাম অন্তর্ভুক্তি, বাদ দেওয়া বা সংশোধনের আবেদন করতে পারবেন। শহরের ক্ষেত্রে আবেদন অনলাইনেও করা যাবে। বাকিদের ক্ষেত্রে স্থানীয় বুথ অফিসার (BLO)-এর মাধ্যমে জমা দেওয়া যাবে।


```