
শেষ আপডেট: 19 August 2022 02:04
দ্য ওয়াল ব্যুরো: এবার কৈলাশ বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) নিশানায় বিহারের (Bihar) নয়া মুখ্যমন্ত্রী (CM) নীতীশ কুমার (Nitish Kumar)। মেয়েরা (Girls) যেভাবে প্রেমিক (Boyfriends) বদলায় (Change), সেভাবেই নাকি জোটসঙ্গী বদল করছেন নীতীশ, দাবি কৈলাসের।
গেরুয়া শিবিরের সঙ্গে জোট ভেঙে বাম, কংগ্রেস ও আরজেডির সঙ্গে হাত মিলিয়ে বিহারে সদ্যই নয়া সরকার গড়েছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। সেই প্রসঙ্গেই বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইন্দোরে সাংবাদিকদের সামনে বলেন, 'আমি যখন বিদেশ যাচ্ছিলাম, কেউ একজন বলেছিল ওখানে নাকি মেয়েরা যখন তখন ইচ্ছে মতো প্রেমিক পাল্টে নেয়। বিহারের নতুন মুখ্যমন্ত্রী ও সেরকম কখনই জানেন না কার হাত ধরতে হবে আর কার হাত ছাড়তে হবে।'
https://twitter.com/ANI/status/1560261080940969987?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1560261080940969987%7Ctwgr%5E1861860aa12b1e525561abb841d04b670ebfccb7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fthe-way-girls-change-boyfriends-bjps-kailash-vijayvargiya-slams-nitish-kumar-3267111
স্বভাবতই বিজেপির জাতীয় সাধারণ সম্পাদকের এই মন্তব্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেই অগ্নিবীর ইস্যুতেও আচমকা বিতর্কিত মন্তব্য করেছিলেন কৈলাস বিজয়বর্গীয়। অগ্নিবীরদের বিজেপির দলীয় কার্যালয়ে নিরাপত্তা কর্মীর কাজ দেবেন বলে প্রস্তাব দিয়েছিলেন কৈলাশ। যদিও পরে তিনি বলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করছে বিরোধী শিবির।
জোট পরিবর্তনের পাশাপাশি নীতীশ কুমারের (Nitish Kumar) নতুন মন্ত্রিসভায় (Cabinet) জাতের (Caste) সমীকরণও আমূল বদলে গেল। বিজেপির সঙ্গে ১৭ বছরের সম্পর্কে ছেদ ঘটিয়ে নীতীশ ফের ফিরে আসেন লালুপ্রসাদ যাদবের আরজেডির নেতৃত্বাধীন মহাগঠবন্ধনে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী (Bihar CM) পদে জেডিইউ নেতা নীতীশ এবং উপমুখ্যমন্ত্রী হিসাবে আরজেডি নেতা তেজস্বী যাদব শপথ নিয়েছিলেন।
মঙ্গলবার দুপুরে মন্ত্রিসভার সম্প্রসারণ হল। রাজ্যপাল ফাগু চৌহান নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। লালুপ্রসাদের ছোট ছেলে তেজস্বী যাদব আগেই উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। আজ নতুন মন্ত্রীদের মধ্যে ছিলেন লালু-রাবড়ির বড় ছেলে তেজপ্রতাপ। তিনি নীতীশের সঙ্গে আরজেডির আগের জোট সরকারেরও মন্ত্রী ছিলেন।
নীতীশের নয়া মন্ত্রিসভায় উচ্চবর্ণ কমে অর্ধেক, বাড়ল যাদব, মুসলিম, ওবিসি, চাপে বিজেপি