Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

পদ্মে তোলপাড় সিপিএম, ফোনের বন্যা, যে পথে ভূষণ ফেরালেন বুদ্ধদেব

শোভন চক্রবর্তী সন্ধেবেলা খবরটা শুনেই চমকে উঠেছিল গোটা আলিমুদ্দিন স্ট্রিট। সংবাদমাধ্যম থেকেই বাংলা সিপিএমের শীর্ষ নেতৃত্ব জানতে পারেন, কেন্দ্রীয় সরকার যে পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা করেছে তাতে সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পদ্মভ

পদ্মে তোলপাড় সিপিএম, ফোনের বন্যা, যে পথে ভূষণ ফেরালেন বুদ্ধদেব

শেষ আপডেট: 25 January 2022 17:20

শোভন চক্রবর্তী

সন্ধেবেলা খবরটা শুনেই চমকে উঠেছিল গোটা আলিমুদ্দিন স্ট্রিট। সংবাদমাধ্যম থেকেই বাংলা সিপিএমের শীর্ষ নেতৃত্ব জানতে পারেন, কেন্দ্রীয় সরকার যে পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা করেছে তাতে সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পদ্মভূষণ দেওয়া হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। এরপরেই তোলপাড় পড়ে যায় রাজ্য সিপিএমে। রাজ্য সম্পাদকমণ্ডলীর একাধিক সদস্যের ফোনে সংবাদমাধ্যমের কল ঢুকতে শুরু করে। রাষ্ট্রীয় পুরস্কারের প্রশ্নে দলের অবস্থান কী তা বলে বুঝিয়ে দেওয়া হয়, এই ধরনের পুরস্কার গ্রহণ পার্টি অনুমোদন করে না। 'দ্য ওয়াল'-কেও এক কেন্দ্রীয় কমিটির সদস্য বলেন, "জ্যোতিবাবুকেও একবার ভারতরত্ন দেওয়া হবে বলে কথা উঠেছিল। সেই সময়ে তিনি বলেছিলেন, আমরা তো মানুষের মধ্যেই আছি। এসব পুরস্কার অন্যদের জন্য। আমি জানি না হঠাৎ কেন বুদ্ধদেব ভট্টাচার্যের কথা মনে পড়ল! অনেক সময়ে দেখা যায় বিপাকে পড়লে বামপন্থীদের শরণাপন্ন হতে হয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও মাঝেমাঝে তেমন করেন ফাঁপড়ে পড়লে। এতে কী রাজনীতির খেলা আছে আমি জানি না।" কিন্তু পরক্ষণেই সেই সিপিএম নেতা ফোন করে বলেন, "এই বিবৃতি আমি প্রত্যাহার করছি। কারণ এটা বুদ্ধদার ব্যাপার। পার্টিতে আলোচনা হচ্ছে। উনিই বিবৃতি দেবেন।" এরপর শুরু হয় নেতাদের ফোনাফুনি। সিপিএম সূত্রে খবর, প্রথমে নিজেদের মধ্যে কথা বলেন তিন পলিটব্যুরোর সদস্য সূর্য মিশ্র, মহম্মদ সেলিম এবং বিমান বসু। তাঁরা একমত হন, কোনও ভাবেই কেন্দ্রের এই পুরস্কার গ্রহণ করা ঠিক হবে না। এই পুরস্কার প্রত্যাখ্যান না করলে ফের নতুন করে রাম-বাম তত্ত্ব চাগার দেবে। বুদ্ধদেববাবু দীর্ঘদিন পলিটব্যুরোর সদস্য ছিলেন। এরপর গোটা বিষয়টি জানানো হয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। সিপিএম সূত্রে জানা গিয়েছে, বাংলার পার্টির শীর্ষ নেতাদের সীতারাম বলেন, এ ব্যাপারে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কথা বলতে হবে। সেই দায়িত্ব পড়ে রাজ্য সম্পাদক সূর্যবাবুর কাঁধে। এরপর সূর্যবাবুর ফোন যায় পাম এভিনিউয়ে। প্রথমে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন সূর্যবাবু। তারপর বুদ্ধদেববাবুর সঙ্গে বেশ খানিকক্ষণ কথা হয় রাজ্য সম্পাদকের। সিপিএম সূত্রে খবর, বুদ্ধবাবু স্পষ্ট করেই জানান তাঁর কোনও মোহ নেই। তিনি নাকি এও জানতে চান, পার্টির মনোভাব কী? এরপর সূর্যবাবু জানান তিনি, বিমানবাবু এবং সেলিম একমত হয়েছেন যে, প্রত্যাখ্যান করা উচিত। সীতারামের বক্তব্যও তুলে ধরা হয় বুদ্ধদেববাবুর কাছে। তারপর সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বর্ষীয়ান সিপিএম নেতা জানিয়ে দেন, পদ্মভূষণ প্রত্যাখ্যান করছেন তিনি। সেই বিবৃতি টাইপ হয় সিপিএমের মুখপত্র গণশক্তি পত্রিকার দফতরে। রাজ্য নেতৃত্বকে দেখিয়ে নিয়ে পার্টির তরফে বুদ্ধদেব ভট্টাচার্যের বিবৃতি প্রকাশ করে সিপিএম।

```