Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সদ্যোজাত সন্তানকে নিয়ে মেডিক্যাল থেকে উধাও প্রসূতি, খোঁজ মিলল বাড়িতে

দ্য ওয়াল ব্যুরো: সদ্যোজাত সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে উধাও প্রসূতি! মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ঘটনায় আঙুল উঠেছে কর্তৃপক্ষের দিকে। পরিবারের প্রশ্ন, সকলের নজর এড়িয়ে এক জন সদ্যপ্রসূতি কী করে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে পারেন! দিন চারেক আগে ম

সদ্যোজাত সন্তানকে নিয়ে মেডিক্যাল থেকে উধাও প্রসূতি, খোঁজ মিলল বাড়িতে

শেষ আপডেট: 2 November 2018 08:57

দ্য ওয়াল ব্যুরো: সদ্যোজাত সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে উধাও প্রসূতি! মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ঘটনায় আঙুল উঠেছে কর্তৃপক্ষের দিকে। পরিবারের প্রশ্ন, সকলের নজর এড়িয়ে এক জন সদ্যপ্রসূতি কী করে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে পারেন! দিন চারেক আগে মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তানের জন্ম দেন গার্ডেনরিচের বাসিন্দা হালিমা খাতুন। শুক্রবার তাঁর ছুটি হওয়ার কথা ছিল। কিন্তু এ দিন সকাল সাড়ে আটটা নাগাদ নার্স দেখেন, বিছানায় নেই তিনি। নেই শিশুও। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়, খোঁজ চলে ওয়ার্ডের সর্বত্র। না মিললে তাঁরা খবর দেন পুলিশে। দুপুরে জানা যায়, সন্তানকে নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন হালিমা! একাই, কাউকে কিছু না বলে। কিন্তু নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়া কী ভাবে সম্ভব! হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তদন্ত করে দেখা হচ্ছে। মেডিক্যাল কলেজ হাসপাতালেই বছর তিনেক আগে শিশুচুরির অভিযোগ উঠেছিল। তার পর থেকে সিসিটিভির নজরে মুড়ে দেওয়া হয় গোটা প্রসূতি বিভাগ। মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ ও বেসরকারি নিরাপত্তারক্ষী। তা সত্ত্বেও হালিমা কী ভাবে সকলের নজর এড়িয়ে শিশুকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন, উঠছে সেই প্রশ্ন।

```