Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ধৃত তৃণমূল নেতাকে পুলিশের থেকে ছিনিয়ে পালাল গ্রামবাসীরা, গোয়ালপোখরের পর এবার চর্চায় চোপড়া

চোপড়ায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। গাড়িতে তোলার সময় গ্রামবাসীরা ছিনিয়ে নিয়ে গেল অভিযুক্ত মজিবুর রহমানকে।

ধৃত তৃণমূল নেতাকে পুলিশের থেকে ছিনিয়ে পালাল গ্রামবাসীরা, গোয়ালপোখরের পর এবার চর্চায় চোপড়া

চোপড়া থানা

শেষ আপডেট: 1 March 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো: ফের পুলিশের (Police) হাত থেকে পালিয়ে গেল অভিযুক্ত। চোপড়ায় (Chopra) তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে (TMC Leader) ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। গাড়িতে তোলার সময় গ্রামবাসীরা ছিনিয়ে (Snatched) নিয়ে গেল অভিযুক্ত মজিবুর রহমানকে।

শনিবার সকালে চোপড়ার কালিকাপুরে তৃণমূল নেতাকে ধরতে গিয়েছিল ১৭ জন পুলিশকর্মী। অভিযুক্তকে আটক করার পরে গ্রামবাসীরা ঘেরাও করে তাদের। পুলিশ যখন মুজিবুরকে গাড়িতে তুলতে যায় তখনই নেতাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান স্থানীয়রা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় ধরপাকড় চালাচ্ছে পুলিশ। এগারো জনকে এখনও অবধি ঘটনায় আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার। তিনি জানান, "অস্ত্র সংক্রান্ত ব্যাপারে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই কারণেই তাঁকে ধরতে যাওয়া হয়েছিল। সেই সময় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকর্মীদের।" জানা গিয়েছে যতক্ষণ না পুলিশ আসামিকে এবং যারা ছিনিয়ে যাওয়া গ্রামবাসীদের গ্রেফতার করতে পারছে ততক্ষণ তল্লাশি অভিযান চলবে। 

বস্তুত, এর আগে আদালত থেকে জেলে ফেরার পথে গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সাজ্জাক আলম নামে খুনের আসামি। পরে চোপড়া সীমান্ত দিয়ে পালানোর সময় পুলিশের গুলিতেই মৃত্যু হয় খুনের মামলায় বিচারাধীন সাজ্জাকের। গোয়ালপোখরের পর এবার খানিকটা একই ঘটনা চোপড়াতেও।


```