Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলা বুজিয়ে ওয়ার হাউসের পাঁচিল ওঠায় নিকাশি শিকেয়, তুমুল বিক্ষোভ শ্রীরামপুরের পিয়ারাপুরে

জলা বুজিয়ে ওয়ার হাউসের পাঁচিল তোলার অভিযোগ। শ্রীরামপুরের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের,বড় বেলু এলাকায় নিকাশি বন্ধ হয়ে জলে ডুবল এলাকা।

জলা বুজিয়ে ওয়ার হাউসের পাঁচিল ওঠায় নিকাশি শিকেয়, তুমুল বিক্ষোভ শ্রীরামপুরের পিয়ারাপুরে

জলা বুজিয়ে ওয়ার হাউসের পাঁচিল তোলার অভিযোগ

শেষ আপডেট: 6 January 2025 18:48

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: জলা বুজিয়ে ওয়ার হাউসের পাঁচিল তোলার অভিযোগ। শ্রীরামপুরের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের,বড় বেলু এলাকায় নিকাশি বন্ধ হয়ে জলে ডুবল এলাকা। নাজেহাল আড়াইশো পরিবার। বিক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। ব্লক ভূমি আধিকারিকের নির্দেশে এলাকা পরিদর্শন করলেন বন ভূমি কর্মাধ্যক্ষ।

শ্রীরামপুরের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের,বড় বেলু এলাকায় ওয়ার হাউস তৈরির জন্য পাঁচিল দেওয়ার কাজ চলছে গত এক বছর ধরে। গ্রামবাসীদের অভিযোগ, বিশাল এলাকা জুড়ে পাঁচিল দেওয়ার ফলে গ্রামের নিকাশি ভেঙে পড়েছে।স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনে জানানো হয়েছে নিকাশি সমস্যার সমাধান হয়নি। এখন বর্ষাকাল নয়, তবু জল যন্ত্রণায় অস্থির বড় বেলুর বাসিন্দারা।বাড়ি ঢুকতে গেলে ভেলায় চড়তে হচ্ছে। গ্রামবাসীরা বলেন, 'বড় বেলুর এই জায়গায় জলা জমি ছিল। কারখানার পাঁচিল করায় নিকাশি বন্ধ হয়ে গেছে। আমাদের ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। আমাদের নিকাশি ব্যবস্থা ঠিক না হলে আমরা কাজ করতে দেব না।"

পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডল বলেন, "পঞ্চায়েত থেকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল নিকাশি ব্যবস্থা ঠিক না হওয়া পর্যন্ত। ওরা শোনেনি। গ্রামবাসীরা চাইছেন যাতে নিকাশি ব্যবস্থা ঠিক হয়। আমরাও চাইছি মানুষ জল যন্ত্রণা থেকে মুক্তি পাক।"

আগামী কাল শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের বিডিও অফিসে সমস্যা সমাধানে সব পক্ষকে নিয়ে বৈঠক হবে। সমাধান না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। বনভূমি কর্মাধ্যক্ষ তৃপ্তি কর্মকার বলেন, "বিএলআরও আমাকে বলেছিলেন বড়বেলুর এই এলাকা পরিদর্শন করে জানাতে। আমি বিষয়টা জানতাম না। এসে দেখলাম জলাশয় ভরাট হয়েছে। যা দেখেছি গোটাটাই গিয়ে রিপোর্ট দেব।"

ওয়ার হাউসের জমি ভরাটের দায়িত্বে থাকা বিকাশ নিয়োগী বলেন, "গত শুক্রবার কথা হয়েছিল নিকাশি নিয়ে। আজকে সোমবার কাজ করছি। এ বিষয়ে যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে।"


```