Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কলকাতায় চলছে ইতালীয় খাবারের উৎসব, স্বাদ নিতে ঘুরে আসুন এই ঠিকানায়

দ্য ওয়াল ব্যুরো: ভোজন রসিক বাঙালি শুধুমাত্র দেশীয় খাবারে নিজেকে আটকে রাখতে পছন্দ করেন না। বিদেশের রকমারি ক্যুইজিন বাঙালিদের পছন্দের তালিকায় রয়েছে। বাঙালিরা বিদেশের নানা দেশের খাবার চেখে দেখতে পছন্দ করেন। আর ইতালীয় খাবার হলে তো কথাই নেই

কলকাতায় চলছে ইতালীয় খাবারের উৎসব, স্বাদ নিতে ঘুরে আসুন এই ঠিকানায়

শেষ আপডেট: 16 May 2023 13:30

দ্য ওয়াল ব্যুরো: ভোজন রসিক বাঙালি শুধুমাত্র দেশীয় খাবারে নিজেকে আটকে রাখতে পছন্দ করেন না। বিদেশের রকমারি ক্যুইজিন বাঙালিদের পছন্দের তালিকায় রয়েছে। বাঙালিরা বিদেশের নানা দেশের খাবার চেখে দেখতে পছন্দ করেন। আর ইতালীয় খাবার হলে তো কথাই নেই। যা পাওয়া যাবে এখন কলকাতায় বসেই (Italian food festival in Kolkata)। গরমে স্বাস্থ্যকর এবং সুস্বাদু ইতালীয় খাবারের জুড়ি মেলা ভার। ইতালীয় রকমারি পদ ১৫ মে থেকে ২৮ মে পর্যন্ত দ্য ভিলেজ বাই ইকোহাবে (The Village by Eco hub) পাওয়া যাবে। যাঁরা ইতালীয় খাবার খেতে পছন্দ করেন তাঁরা অনায়াসে এখানে আসতে পারেন।

দ্য ভিলেজ বাই ইকোহাবের এক্সিকিউটিভ শেফ অর্নব মাশ্চটক জানালেন,' ইতালীয় খাবার খুবই স্বাস্থ্যকর এবং সহজপাচ্য। ফ্রেশ টোম্যাটো,অলিভ, বেসিল, বিভিন্ন হার্বস, গোলমরিচ, অলিভ অয়েল ইত্যাদি হল ইতালীয় খাবারের প্রধান উপাদান। এই খাবার মশলাদার একেবারেই হয় না। মশলা বলতে কেবলই কালো গোলমরিচ, চিলিফ্লেক্স ব্যবহার করা হয়। ফলে গরমের জন্য এই খাবার খুবই উপকারী। পুরো রান্নাটাই অলিভ অয়েলে করা হয়।

স্যুপ এবং স্টার্টারের পাশাপাশি রয়েছে মেনকোর্সও। ভেজ, ননভেজ দু’ধরনের খাবার পাওয়া যাবে। প্রন, চিকেন, ল্যাম্ব, ভেটকি এবং সি ফুডের আইটেম রয়েছে। সি ফুডের পাস্তা, ল্যামব স্ট্যু, গ্রিলড ফিশ এবং চিকেন রয়েছে। মূলত এখানে দক্ষিণ ইতালীয় খাবারের ওপরই ফোকাস করা হয়েছে। বিশেষ উল্লেখযোগ্য পদ ইনভলটিনি দা পেসে, গামবেরি অ্যাল অ্যালিও, স্প্যাগিটি কন লিপলপেট, টর্টিলিনি সিসিলিয়ানি, কাপোনাটা , পোলো আলা ক্যাসিয়াটোরা ইত্যাদি। খাবারের দামও সাধ্যের মধ্যেই। ন্যূনতম ১০০০ টাকার মধ্যে দুজনের ভালমতো খাবার হয়ে যেতে পারে। লাঞ্চের সময় দুপুর ১২.৩০ থেকে ৩:৩০ মিনিট। সন্ধে ৭.৩০ থেকে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত পাওয়া যাবে ডিনারও।

ইকো হাব প্রেমাইসেস, ২এফ/১১, ইকোস্পেস বিজনেস পার্ক, নিউ টাউন, কলকাতা -৭০০১৬০।
যোগাযোগ - ৮৯৯৯৩৭৮০১৪

অ্যাক্রোপলিস মলে পয়লা বৈশাখের ভুরিভোজ, শুরু হল নববর্ষ স্পেশাল খাদ্য উৎসব


```