Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

তেহট্টে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, মাঠে চাষের কাজ করছিলেন

জমিতে সেচের কাজ করাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছুটে এল একের পর এক গুলি।

তেহট্টে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, মাঠে চাষের কাজ করছিলেন

শেষ আপডেট: 17 February 2024 07:53

দ্য ওয়াল ব্যুরো: জমিতে সেচের কাজ করাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছুটে এল একের পর এক গুলি। শুক্রবার রাতে নদিয়ার তেহট্টে গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা গোপাল ভাঙ্গারী। শুক্রবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে।

ঘটনার পরই স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করেন। প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছে, গোপালের শারীরিক অবস্থা স্থিতিশীল। একটি গুলি তাঁর হাত ফুঁড়ে বেরিয়ে গিয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রের খবর, গুলির নেপথ্যে রয়েছে জমির বিবাদ। ঘটনার জন্য শাসকদলের গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছে বিজেপি। তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও গোপালবাবু নিজের কৃষিজমিতে সেচের জল দিচ্ছিলেন। অভিযোগ, তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। স্থানীয়রা পর পর তিন রাউন্ড গুলির আওয়াজ পান। গুলিবিদ্ধ গোপাল মাটিতে লুটিয়ে পড়েন।


```