Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাঙামাটির সাজে মাতবে পুজো কার্নিভাল! আমন্ত্রিত রাজ্যপাল এবং একাধিক রাষ্ট্রদূত

দ্য ওয়াল ব্যুরো: পুজোর কার্নিভালে এবারেও থিমের ছোঁয়া কলকাতায়। রেড রোড জুড়ে 'রাঙা মাটির দেশ' থিমের ওপরে গড়ে উঠবে কার্নিভালের আসর। সূত্রের খবর, রাঙামাটির জেলা বাঁকুড়া ও বিষ্ণুপুরের পোড়া মাটির মন্দিরের আদলে কার্নিভালের মূল মঞ্চ তৈরি করা হ

রাঙামাটির সাজে মাতবে পুজো কার্নিভাল! আমন্ত্রিত রাজ্যপাল এবং একাধিক রাষ্ট্রদূত

শেষ আপডেট: 9 October 2019 09:35

দ্য ওয়াল ব্যুরো: পুজোর কার্নিভালে এবারেও থিমের ছোঁয়া কলকাতায়। রেড রোড জুড়ে 'রাঙা মাটির দেশ' থিমের ওপরে গড়ে উঠবে কার্নিভালের আসর। সূত্রের খবর, রাঙামাটির জেলা বাঁকুড়া ও বিষ্ণুপুরের পোড়া মাটির মন্দিরের আদলে কার্নিভালের মূল মঞ্চ তৈরি করা হয়েছে। আগামী পরশু, অর্থাৎ ১১ তারিখে হবে এই কার্নিভাল। জানা গেছে, এই বছরের পুজো কার্নিভালে ৭৯টি পুজো কমিটি অংশ নিচ্ছে। বিশ্ব বাংলা শারদ সম্মান প্রাপ্ত পুজো কমিটিগুলোই প্রধানত এই কার্নিভালে অংশ নেবে। মনে করা হচ্ছে, এই বছরের কার্নিভাল অত্যন্ত উঁচু দরের হতে চলেছে। সে কারণেই এই কার্নিভালে উপস্থিত থাকার জন‍্য আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লির বিভিন্ন বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূতদেরও। পুজোর এই কার্নিভালে মুখ্যমন্ত্রী নিজে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকরকেও। রাজভবন সূত্রের খবর, গ্রহণ করা হয়েছে সেই আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রের খবর, এ বছর শহরের ৭৯টি এবং সংলগ্ন জেলা থেকে আরও কয়েকটি প্রতিমা আসবে ওই উৎসবে। ক্লাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, দুপুর দুটোর মধ্যে প্রতিমা নিয়ে পৌঁছে যেতে হবে। রেড রোড জুড়ে তৈরি হয়েছে অস্থায়ী মণ্ডপ। হাজার পাঁচেক বসার আসন থাকছে। আগামী শুক্রবার রেড রোডে অনুষ্ঠিত হবে কার্নিভাল, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। রাত জেগেও চলছে কাজ। সে কাজে বিস্তর বাধ সেধেছে প্রকৃতি। দশমীর পর থেকেই বৃষ্টিতে স্নান করছে কলকাতা। সেই অবস্থায় মঞ্চসজ্জা নিয়ে হিমসিম খাচ্ছেন শিল্পীরা। তবে কাজে কোনও খুঁত থাকা চলবে না। কারণ এই অভিনব অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বহু বিশিষ্ট প্রতিনিধি।

```