Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তুমুল গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, তাই এখনও সরকার গড়তে পারেনি তালিবান

দ্য ওয়াল ব্যুরো : দোহা আর হাক্কানি। তালিবানের এই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধী ক্রমশ হয়ে উঠছে তীব্রতর (infighting)। তাই কাবুল দখলের পরে প্রায় ২০ দিন অতিক্রান্ত হলেও এখনও সরকার গড়তে পারেনি তালিবান। একটি সূত্রে সোমবার এই খবর জানা গিয়েছে। এর আগে স্

তুমুল গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, তাই এখনও সরকার গড়তে পারেনি তালিবান

শেষ আপডেট: 6 September 2021 07:05

দ্য ওয়াল ব্যুরো : দোহা আর হাক্কানি। তালিবানের এই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধী ক্রমশ হয়ে উঠছে তীব্রতর (infighting)। তাই কাবুল দখলের পরে প্রায় ২০ দিন অতিক্রান্ত হলেও এখনও সরকার গড়তে পারেনি তালিবান। একটি সূত্রে সোমবার এই খবর জানা গিয়েছে। এর আগে স্থির হয়েছিল, তালিবানের শীর্ষ নেতা হবেন হাইবাতুল্লা আখুন্দজাদা। কিন্তু হাক্কানি গোষ্ঠী তাঁকে নেতা বলে মানতে রাজি নয়। এর আগে আফগানিস্তানে যে সরকার ছিল, তার দুই কর্তাব্যক্তিকে নতুন সরকারে নেওয়া হবে কিনা, তা নিয়েও দুই গোষ্ঠীর মতভেদ রয়েছে। হাক্কানি গোষ্ঠী মনে করে, প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই ও দু'বারের প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদুল্লা আবদুল্লাকে সরকারে নেওয়া ঠিক হবে না। অন্যদিকে দোহা গোষ্ঠী তাঁদের সরকারে নেওয়ার পক্ষে। তালিবানের দুই গোষ্ঠীর মধ্যে এখন সংঘর্ষ চলছে বলে জানা যায়। এমনই এক সংঘর্ষে আহত হয়েছেন তালিবানের শীর্ষ নেতা মোল্লা বরাদর। আখুন্দজাদা স্থির করেছিলেন, নতুন সরকারে মোল্লা বরাদর হবেন প্রেসিডেন্ট। তালিবানের মধ্যে গোলমাল দেখে রবিবার আফগানিস্তানে উড়ে গিয়েছেন পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআইয়ের প্রধান ফৈয়াজ হামিদ। তিনি তালিবানের দুই গোষ্ঠীকে বুঝিয়ে একটা সমঝোতায় নিয়ে আসতে চান। তালিবান যোদ্ধাদের মধ্যে হাক্কানিরাই সংখ্যাগরিষ্ঠ। গত সপ্তাহে তালিবান ও আফগানিস্তানের অন্যান্য নেতা বলেন, সরকার গঠনের জন্য তাঁরা ঐকমত্যে পৌঁছেছেন। সরকারি পরিষদে শীর্ষস্থানে থাকবেন আখুন্দজাদা। সরকারের দৈনন্দিন কাজকর্ম দেখাশোনা করবেন মোল্লা বরাদর। ব্লুমবার্গের এক রিপোর্টে জানা যায়, তালিবান নেতা বিলাল করিমি বলেছেন, "আর কয়েকদিনের মধ্যেই আমরা মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করব।" তার পরে কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও মন্ত্রিসভা গঠিত হয়নি। রয়টার্স সূত্রে খবর, নতুন সরকারে থাকবেন মোল্লা মহম্মদ ইয়াকুব। তিনি তালিবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে। তাছাড়া মন্ত্রিসভায় থাকবেন মহম্মদ আব্বাস স্তানিকজাই। তালিবানের একটি সূত্রে জানা যায়, তাদের শীর্ষ নেতারা সকলেই কাবুলে পৌঁছেছেন। গত ১৫ অগাস্ট কাবুল দখল করে তালিবান। তারপরে আমেরিকা ও অন্যান্য দেশের সেনাবাহিনী ফিরে যায় আফগানিস্তান থেকে। তাছাড়া তালিবানের ভয়ে দেশ ছাড়েন হাজার হাজার মানুষ। এর আগে ১৯৯৬ সালে আফগানিস্তানে ক্ষমতা দখল করেছিল তালিবান। তারা দেশ জুড়ে কঠোর শাসন ব্যবস্থা চালু করেছিল। এবার অবশ্য তারা বলেছে, অত কড়াকড়ি করবে না। যদিও অনেকেই তাদের কথায় বিশ্বাস রাখতে পারছেন না। সোমবারই খবর এসেছে, এক অন্তঃস্বত্তা পুলিশ কর্মীকে গুলি করে মেরেছে তালিবান।

```