Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনন্ত-রাধিকার এনগেজমেন্টের আংটি কে বয়ে নিয়ে এল! চমক আর মুগ্ধতা অ্যান্টিলিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বাগদান (engagement) হয়ে গেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) এবং এনকোর হেলথকেয়ার-এর সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের (Radhika Merchant)। যেখানে

অনন্ত-রাধিকার এনগেজমেন্টের আংটি কে বয়ে নিয়ে এল! চমক আর মুগ্ধতা অ্যান্টিলিয়ায়

শেষ আপডেট: 20 January 2023 07:29

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বাগদান (engagement) হয়ে গেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) এবং এনকোর হেলথকেয়ার-এর সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের (Radhika Merchant)। যেখানে উপস্থিত ছিলেন সিনেমা এবং খেলার জগতের নামীদামি তারকারা। তবে ওই অনুষ্ঠানের বড় চমক ছিল আংটিবাহক (Ringbearer)। যখন সে কড়া নিরাপত্তার সঙ্গে ওই আংটি নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে, তখন সবাই অবাক! কারণ সে আম্বানি পরিবারের আদরের গোল্ডেন রিট্রিভার।

অনুষ্ঠানের সেই মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। দেখা যাচ্ছে, মঞ্চে উঠে পড়েছেন অনন্ত এবং রাধিকা। কিন্তু তখনও সেখানে আংটি এসে পৌঁছয়নি। এরপরই অনন্তের বোন ইশা পিরামল আম্বানি মাইক নিয়ে বলেন, "বাগদানের আংটি কোথায়? আমার মনে হয় আংটিবাহক নিশ্চয়ই সবাইকে অবাক করবে। আমি তাকে এক্ষুনি মঞ্চে ডেকে নিচ্ছি।" তখনও মঞ্চে আংটি আসার অপেক্ষা করছেন অনন্ত এবং রাধিকা।

https://twitter.com/ANI/status/1616291337703424001?s=20&t=8gLbsKsdPkVPMRm8sQk9xw

এরপরই দেখা যায়, সিঁড়ি দিয়ে এক কর্মচারীর সঙ্গে নেমে আসছে আম্বানি পরিবারের প্রিয় গোল্ডেন রিট্রিভারটি। তার ঘাড়ের কলারের সঙ্গে বাঁধা ছিল সেই আংটিটি। সিঁড়ি দিয়ে নেমে সে সোজা ছুটে যায় মঞ্চের দিকে। এরপরই অনন্তের দাদা আকাশ আম্বানি তার ঘাড় থেকে কলার সরিয়ে আংটিটি তুলে নেন।

যাবতীয় গুজরাতি নিয়ম (যেমন- গোল ধানা, চুনারি বিধি) মেনে বৃহস্পতিবার এই বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়। অ্যান্টিলিয়ায় আম্বানিদের পারিবারিক মন্দিরেই সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আংটি বিনিময়ের পর নবদম্পতি বড়দের কাছ থেকে আশীর্বাদ নেন। সবশেষে পরিবারের লোকজন মিলে নাচগানের আয়োজন করেন। যেখানে নীতা আম্বানির নেতৃত্বে নৃত্য পরিবেশনও করেন আম্বানিরা।

অনন্ত-রাধিকার জাঁকজমক বাগদান অ্যান্টিলিয়ায়, আম্বানি পরিবারে খুশির আমেজ


```