Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ইডি অফিসারদের পায়ের মোজাতেও নজর রাজ্য পুলিশের! বাইরে থেকে কিছু নিয়ে ঢুকছে না তো

দু'জন নিরপেক্ষ সাক্ষীকে সঙ্গে নিয়েই তালা ভেঙে শাহজাহানের বাড়ির ভেতরে ঢোকেন ইডির আধিকারিকরা। তবে বাইরে থেকে কেউ কিছু নিয়ে ভেতরে ঢুকছেন কি না, সেদিকে রাজ্য পুলিশের নজরদারি চোখে পড়ার মতো। 

ইডি অফিসারদের পায়ের মোজাতেও নজর রাজ্য পুলিশের! বাইরে থেকে কিছু নিয়ে ঢুকছে না তো

শেষ আপডেট: 24 January 2024 08:41

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার ওই মামলার শুনানি হতে পারে। তারই মাঝে এদিন সাত সকালে সন্দেশখালিতে পৌঁছে গেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

এর আগে আদালতে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছিল ইডি। অন্যদিকে ইডি-সহ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিজেপির হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে সরব তৃণমূলও। এমন আবহে বুধবার সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে ঢোকা ইডির অফিসাররা বাইরে থেকে কিছু নিয়ে ভেতরে ঢুকছেন কি না, সেদিকে কড়া পর্যবেক্ষণ চালাতে দেখা গেল রাজ্য পুলিশকে।

শাহজাহানের বাড়ির প্রধান যে লোহার গেট, সেই গেটের সামনেই বসে রয়েছেন রাজ্য পুলিশের এক মহিলা আধিকারিক। ইডি অফিসাররা ভেতরে ঢোকার সময় রাজ্য পুলিশের তরফে তিনি দেখে নিচ্ছেন, বাইরে থেকে কী কী নিয়ে ভেতরে ঢুকছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এমনকী জুতো খুলে ইডি অফিসাররা যখন বাড়ির ভেতরে ঢুকছেন, তখন তাঁদের মোজাও বাইরে খুলে আসতে বলা হয়!

কেন? রাজ্য পুলিশের এক কর্তার কথায়, "তদন্তকারী বলে তো কেউ আইনের ঊর্ধ্বে নন। নিয়মটা সকলের জন্যই এক। সেটাই মনে করিয়ে দেওয়া হয়েছে।"

এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ শাহজাহানের বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা। সঙ্গে প্রায় ১২৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সূত্রের খবর, ইজডি পৌঁছনোর ২ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় রাজ্য পুলিশও। রাজ্যের প্রায় ৩৫ জন আধিকারিকের একটি টিম রয়েছে ঘটনাস্থলে।

রাজ্য পুলিশের তরফে ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয়। সূত্রের খবর, ইডি সার্চ ওয়ারেন্ট দেখানোর পর রাজ্য পুলিশের তরফে প্রশ্ন তোলা হয়, শাহজাহানের বাড়ির ভেতরে যে তল্লাশি চালানো হবে, সেটা নির্দেশের কোথায় লেখা রয়েছে। দু'তরফের বেশ কিছু আলোচনার পর পুলিশের তরফে জানানো হয়, তল্লাশি অভিযানে এলাকার দু'জন নিরপেক্ষ সাক্ষীকে রাখতে হবে।

তাঁদেরকে সঙ্গে নিয়েই তালা ভেঙে শাহজাহানের বাড়ির ভেতরে ঢোকেন ইডির আধিকারিকরা। তবে বাইরে থেকে কেউ কিছু নিয়ে ভেতরে ঢুকছেন কি না, সেদিকে রাজ্য পুলিশের নজরদারি চোখে পড়ার মতো। 


```