Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে লোকসভা ভোটের মাঝেই, তারিখ জানাল বোর্ড

লোকসভা ভোটের মাঝেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফল।

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে লোকসভা ভোটের মাঝেই, তারিখ জানাল বোর্ড

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 April 2024 20:02

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের মাঝেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফল।

রাজ্য শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। একইভাবে ৮ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল।

প্রসঙ্গত,  ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট চলবে ১ জুন অবধি। ফলে ভোটের আবহে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে কিনা সে নিয়ে সংশয় ছিল। 

তবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের জন্য মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তাই মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে। 

অবশেষে পর্ষদের তরফে মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ জানানো হল। পর্ষদ থেকে জানানো হয়েছে, আগামী ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ হবে।

এবার মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। যা শেষ হয় ওই মাসের ১২ তারিখ। সেক্ষেত্রেব সব কিছু ঠিক থাকলে ৮০ দিনের মধ্যে মাথায় মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। 

অন্যদিকে এ বছর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। ফল প্রকাশ হবে ৮ মে অর্থাৎ ৬৯ দিনের মাথায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল।


```