
শেষ আপডেট: 19 May 2019 18:30
৬.৩ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই ফোনের স্ক্রিন রেজোলিউশন ২৩৪০*১০৮০। অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের এই ফোনটি আসবে দু’টি মডেলে। ৪ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৩ জিবি র্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। হাইব্রিড ডুয়াল সিমের এই ফোনে মাইক্রো এসডি কার্ডে স্টোরেজ বাড়ানো যাবে বহুগুণ।
রেডমি নোট ৭এসের বিশেষত্ব হলো এর ক্যামেরা কোয়ালিটি। ফোনের ব্যাক প্যানেলে থাকবে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ। সেটিকে সঙ্গ দেবে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকছে একই সঙ্গে। ওয়াটারড্রপ নচ যুক্ত এই ফোনের নিরাপত্তা দেবে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক প্রপার্টি।
৩ জিবি র্যামের মডেলের দাম শুরু হচ্ছে ১০,৯৯৯ টাকা থেকে। ৪ জিবি র্যামের মডেল পছন্দ হলে তার দাম পড়বে একটু বেশি ১২,৯৯৯ টাকা। আগামী ২৩ মে লঞ্চ করার পরেই ফ্লিপকার্ট, এমআই.কম, এমআই হোম স্টোরস-সহ অনেকগুলি অনলাইন স্টোরে মিলবে এই ফোন। স্যাফায়ার নীল, কালো এবং লাল— এই তিন মডেলে রেডমি নোট ৭এসের জন্য এখন অধীর অপেক্ষায় গ্যাজেটপ্রেমীরা।