Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যারাকের ঘর নিয়ে ওসির সঙ্গে ঝামেলা, নাদিয়াল থানার সামনেই ধর্নায় বসলেন মহিলা এসআই

ব্যারাকের ঘর নিয়ে ওসির সঙ্গে ঝামেলা চলছিল। ঘর ছাড়ার নির্দেশ অমান্য করায় ওই মহিলা এসআই-কে ক্লোজ করা হয়েছে বলে খবর। পরে মহিলা অফিসারকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।

ব্যারাকের ঘর নিয়ে ওসির সঙ্গে ঝামেলা, নাদিয়াল থানার সামনেই ধর্নায় বসলেন মহিলা এসআই

ধর্নায় বসলেন মহিলা এসআই

শেষ আপডেট: 31 October 2024 15:15

দ্য ওয়াল ব্যুরো: থানায় ধর্নায় বসলেন খোদ পুলিশ কর্মী। ওসি-র বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে নাদিয়াল থানার সামনে ধর্নায় বসলেন মহিলা এসআই। ব্যারাকের ঘর নিয়ে ওসির সঙ্গে ঝামেলা চলছিল। ঘর ছাড়ার নির্দেশ অমান্য করায় ওই মহিলা এসআই-কে ক্লোজ করা হয়েছে বলে খবর। পরে মহিলা অফিসারকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।

নাদিয়াল থানার সাব-ইনসপেক্টর সোমা তরফদার ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে শুরু করে লালবাজারে তাঁর অভিযোগ জানিয়েছেন। মূল বিষয় এই যে, থানার লাগোয়া একটি ব্যারাক রয়েছে। যে ব্যারাকে দীর্ঘদিন ধরে তিনি থাকতেন। ২৮-২৯ তারিখ নাগাদ ছুটিতে গিয়েছিলেন। ফিরে আসতেই সোমা দেখেন তাঁর ওই ব্যারাকের ঘরে বেশ কিছু নতুন বিছানা রাখা হয়েছে। 

অভিযোগ, এ ব্যাপারে থানার ওসিকে জিজ্ঞেস করা হলে  জানানো হয়, বাকি মহিলা কনস্টেবলদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এর পরই থানার ওসির সঙ্গে বাদানুবাদ হয় এসআই সোমার।

জানা যাচ্ছে, ওসির তরফে একটি রিপোর্ট ডিসির কাছে পাঠানো হয়। বলা হয়, গোটা ব্যাপারটা নিয়ে ওই মহিলা কনস্টেবল কোনও কথা শুনছেন না। অর্ডার অমান্য করছেন। 

ডিসির তরফে রিপোর্ট আসার পর সোমা তরফদারকে ক্লোজ করে কলকাতা পুলিশের অন্য বিভাগে বদলি করে দেওয়া হয়। তার পরপরই থানার সামনে থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলে রাজাবাগান থানা এলাকার একটি কাঠগোলার সামনে সাতটা থেকে ধর্নায় বসেন। এগারোটার পর অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে একটি বড় দল সেখানে গিয়ে সাব-ইনসপেক্টর সোমা তরফদারকে সরিয়ে গাড়িতে করে তুলে নিয়ে যায়। 

সূত্রের খবর, ইতিমধ্যেই থানার তরফে তাঁকে রিলিজ লেটার দিয়ে দেওয়া হয়েছে। যদিও সোমা তরফদারের অভিযোগ, তাঁকে না জানিয়েই ব্যারাকের ঘর দখল করে নেওয়া হয়েছিল।   


```