Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ওভালে আম্পায়ারিং কেলেঙ্কারি, গিলের আউট নিয়ে চরম অসন্তোষ, প্রতারক গ্রিন!

দ্য ওয়াল ব্যুরো: শুভমান গিলের আউট ঘিরে চরম বিতর্ক কেনসিংটন ওভালে। গিল আউট হয়েছেন স্কট বোল্যান্ডের বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে। কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা গিয়েছে, গ্রিনের বল মাটি স্পর্শ করেছিল। তারপরেও কী করে তৃতীয় আম্পায়ার আ

ওভালে আম্পায়ারিং কেলেঙ্কারি, গিলের আউট নিয়ে চরম অসন্তোষ, প্রতারক গ্রিন!

শেষ আপডেট: 10 June 2023 15:58

দ্য ওয়াল ব্যুরো: শুভমান গিলের আউট ঘিরে চরম বিতর্ক কেনসিংটন ওভালে। গিল আউট হয়েছেন স্কট বোল্যান্ডের বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে। কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা গিয়েছে, গ্রিনের বল মাটি স্পর্শ করেছিল। তারপরেও কী করে তৃতীয় আম্পায়ার আউট দিয়ে দিলেন, সেই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে থাকে বিষয়টি। লেখা হয়, চিটার গ্রিন। তুমি একজন প্রতারক। তোমার মতো ক্রিকেটাররাই কলঙ্কিত করছে মহান খেলাকে। এই নিয়ে আলোচনা চলতেই থাকে। একইভাবে অতীতে রিকি পন্টিংও একই কাজ করেছিলেন। সেই বিষয়টিও সামনে আনা হয়।

তৃতীয় আম্পায়ার কী করে এমন সিদ্ধান্ত নিলেন, সেই নিয়ে হাসাহাসি শুরু হয়ে যায় কমেন্ট্রি বক্সে। নন স্ট্রাইকার এন্ডে ছিলেন রোহিত শর্মা, তিনিও রাগে গজরাতে থাকেন। গিল মাত্র ১৮ রানে ফিরে যেতেই চাপে পড়ে যায় ভারতীয় দল।

এর আগেও স্লিপে ক্যাচ ধরা নিয়ে বিতর্ক হয়েছে। গ্রিনও বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি ধরেছেন। গিলের ওই আউটের আবেদন নিয়ে মাঠের দুই আম্পায়ার সিদ্ধান্ত নিতে পারেননি। তাঁরা সেটি পাঠান তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবোরোর কাছে। তিনি কিছু খতিয়ে না দেখেই গিলকে আউট দিয়ে দেন।

ধারাভাষ্য দেওয়ার সময় রবি শাস্ত্রী থেকে কুমার সাঙ্গাকারা, কিংবা রিকি পন্টিং থেকে সুনীল গাভাসকার সকলেই জানিয়েছেন, ভিডিও রিপ্লে দেখে বোঝা যাচ্ছে গ্রিনের হাতে বল আসার আগে তাঁর হাত মাটি স্পর্শ করেছিল। তাও আম্পায়ারের আরও বিষয়টি দেখা উচিত ছিল।

ওই আউটের পরে গ্যালারি থেকে গ্রিনকে দেখা মাত্রই ভারতীয় সমর্থকরা চিৎকার করতে থাকেন, চিটার, চিটার..। একবার মাইকেল ক্লার্কও স্লিপে এমন ক্যাচ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন।


```