Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জগদ্দলে যুবকের দেহের পাশে মিলল নোট, ভাই, মা’কে দেখিস! লেখা রয়েছে পুলিশের হেনস্থার কথাও

ঘরের মধ্যে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার জগদ্দলে। পরিবারের অভিযোগ, খুনের সন্দেহে পুলিশি জেরার অপমানে আত্মঘাতী হয়েছে ওই যুবক।

জগদ্দলে যুবকের দেহের পাশে মিলল নোট, ভাই, মা’কে দেখিস! লেখা রয়েছে পুলিশের হেনস্থার কথাও

শেষ আপডেট: 25 November 2023 11:57

দ্য ওয়াল ব্যুরো: ঘরের মধ্যে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার জগদ্দলে। পরিবারের অভিযোগ, খুনের সন্দেহে পুলিশি জেরার অপমানে আত্মঘাতী হয়েছে ওই যুবক।

মৃত যুবকের নাম হরেরাম সাউ (২২)। মৃত যুবকের বাড়ি থেকে হোয়াইট বোর্ডে লেখা একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। সুইসাইট নোটে লেখা রয়েছে, ‘ভিকি ভাইয়ার খুনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না…ভাই, মা’কে দেখিস! আমি চললাম।’

এরপরই পুলিশি হেনস্থার অভিযোগে সরব হয়েছে মৃত যুবকের পরিবার। শুক্রবার রাতের ওই ঘটনায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে মৃত যুবক বা তার পরিবারের আনা হেনস্থার অভিযোগ ঠিক নয় বলে পুলিশের দাবি।

ঘটনার সূত্রপাত, গত ২১ নভেম্বর জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ভিকি যাদবকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভর সন্ধেয় রাস্তার মাঝে ভিকিকে ঘিরে ধরে ৩ জন আততায়ী। একাধিক গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ভিকির শরীরে মোট ৯টি গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ওই খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ ভিকির একাধিক ঘনিষ্ঠকে জেরা শুরু করে। স্থানীয় সূত্রে খবর, তাদেরই অন্যতম ছিল হরেরাম। তদন্তের কারণে পুলিশ তাকে বেশ কয়েকবার থানায় ডেকে জেরাও করে। পরিবারের অভিযোগ, জেরার নামে হেনস্থা করা হয়েছে। সেকারণেই অপমানে আত্মঘাতী হয়েছে যুবক।


```