Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার চরিত্রে কনীনিকা! মুক্তি পাচ্ছে ‘কন্যাশ্রী’ নিয়ে নির্মিত ছবি ‘সুকন্যা’

জানা যাচ্ছে, নারীদের অধিকার এবং নারী ক্ষমতায়নের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে এক কন্যা সন্তানকে নিয়ে একা মায়ের লড়াই-কাহিনীর মাধ্যমে।

মমতার চরিত্রে কনীনিকা! মুক্তি পাচ্ছে ‘কন্যাশ্রী’ নিয়ে নির্মিত ছবি ‘সুকন্যা’

মমতা বন্দ্যোপাধ্যায় ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 21 November 2024 15:44

দ্য ওয়াল ব্যুরো: বাল্য বিবাহ রোধ, মেয়েদের স্কুলমুখী করা, বিশেষত দরিদ্র পরিবারের মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাহায়্যের জন্য বাংলার তখতে বসার পরই কন্যাশ্রী প্রকল্প চালু করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এই প্রকল্পকে স্বীকৃতি দিয়েছে ইউনিসেফ।

বিশ্বের দরবারে সমাদৃত এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে এবার মুক্তি পেতে চলেছে  ‘সুকন্যা’ ছবি। জানা যাচ্ছে,  সমীর মণ্ডল প্রযোজিত এবং উজ্জ্বল মিত্র পরিচালিত এই ছবি শুক্রবার মুক্তি পাচ্ছে। 

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী নিয়ে নির্মিত এই ছবিতে কী বার্তা তুলে ধরা হয়েছে? জানা যাচ্ছে, নারীদের অধিকার এবং নারী ক্ষমতায়নের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে এক কন্যা সন্তানকে নিয়ে একা মায়ের লড়াই-কাহিনীর মাধ্যমে। কীভাবে সরকারি প্রকল্পের সুবিধার মাধ্যমে সেই কন্যাসন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আইপিএল অফিসার হয়েছেন, তা তুলে ধরা হয়েছে এই ছবিতে। 

একই সঙ্গেবিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী,  মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই তুলে ধরা হয়েছে এই ছবিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর নাগেরা। এমনকী রাজ্য পুলিশের ডিজি-র চরিত্রে দেখা যাবে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। অন্য একটি চরিত্রে অভিনয় করেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।


```