
শেষ আপডেট: 3 July 2023 14:52
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ছিল, যখন রাস্তায় বাইকের তুলনায় বেশি চোখে পড়ত স্কুটার। মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে ছিল দু'চাকার এই যানটি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাইকের চাহিদা বাড়তে থাকে। ফিকে হয়ে আসে স্কুটারের জনপ্রিয়তা। তবে বিগত কয়েক বছরে নতুন করে বেড়েছে স্কুটারের চাহিদা। দেশি-বিদেশি বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী কোম্পানিই স্কুটার তৈরিতে জোর দেয়। এবার ইতালীয় সংস্থা Piaggio, নতুন মডেলের স্কুটার বাজারে এনেছে।
Piaggio Vespa স্কুটারের জগতে খুবই জনপ্রিয় নাম। তাদেরই নতুন এই দু'চাকার যান নজর কেড়েছে সাধারণ মানুষের। Piaggio Vespa, আপডেট ভার্সনে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, চাবি ছাড়াই চলতে শুরু করবে এই স্কুটার। এই স্কুটারের নাম Vespa GTV।
এই স্কুটারের যেমন ফিচারস দুর্দান্ত, তেমনই তার লুক। স্কুটারে রয়েছ ৩০০ সিসি সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন, যা সাধারণত স্পোর্টস বাইকে থাকে। এই ইঞ্জিনের সর্বাধিক শক্তি ২৩ হর্সপাওয়ার যা ২৬ এনএম টর্ক তৈরি করার ক্ষমতা রাখে। এছাড়াও এতে রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল।
ইওরোপের বাজারে এই স্কুটার লঞ্চ করলেও এখনও ভারতে আসেনি। কবে ভারতের বাজারে লঞ্চ করবে, তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি Piaggio। আপাতত ভারতে Vespa ৫টি মডেল রয়েছে। সেগুলোর দাম ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজারের মধ্যে।
জিও আনল ৯৯৯ টাকার ফোন, মাসে ১২৩ টাকায় যত ইচ্ছে কথা, সঙ্গে ১৪ জিবি ডেটা