Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছ'মাসের জন্য অ্যাপ ক্যাব ওলার লাইসেন্স বাতিল করল কর্নাটক সরকার

দ্য ওয়াল ব্যুরো: আগামী ছ'মাস কর্নাটকের রাস্তায় দেখা যাবে না অ্যাপ ক্যাব ওলাকে। সংস্থার লাইসেন্স ছ'মাসের জন্য বাতিল করে দিল রাজ্য সরকার। অভিযোগ, লাইসেন্স ছাড়াই দিব্যি রাস্তায় নামছে সংস্থার অধিকাংশ ট্যাক্সি। এমনকি কর্নাটকে সম্প্রতি চালু হওয়া

ছ'মাসের জন্য অ্যাপ ক্যাব ওলার লাইসেন্স বাতিল করল কর্নাটক সরকার

শেষ আপডেট: 22 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আগামী ছ'মাস কর্নাটকের রাস্তায় দেখা যাবে না অ্যাপ ক্যাব ওলাকে। সংস্থার লাইসেন্স ছ'মাসের জন্য বাতিল করে দিল রাজ্য সরকার। অভিযোগ, লাইসেন্স ছাড়াই দিব্যি রাস্তায় নামছে সংস্থার অধিকাংশ ট্যাক্সি। এমনকি কর্নাটকে সম্প্রতি চালু হওয়া ওলা বাইকের বেশিরভাগেরই লাইসেন্স নেই। এই প্রসঙ্গে সংস্থাকে জবাবদিহি করার জন্য আগামী ছ'মাসের সময় দিয়েছে রাজ্য পরিবহন দফতর। গত ১৮ মার্চ ওলার লাইসেন্স বাতিল করার জন্য নোটিশ জারি করে রাজ্য পরিবহন দফতর।  নোটিশে বলা হয়, সরকারের নীতি লঙ্ঘন করেছে সংস্থা। ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর, অধিকাংশ ওলা ট্যাক্সিরই লাইসেন্স নেই। সম্প্রতি বাইক পরিষেবাও চালু করেছে ওলা। বেশিরভাগ বাইকই লাইসেন্স ছাড়া রাস্তায় চলছে। মাসের শুরুর দিকে বেশ কয়েকটি বাইককে এই অভিযোগে বাজেয়াপ্ত করাও হয়েছিল। ওলাকে দেওয়া অ্যানি টেকনোলজি প্রাইভেট লিমিটেডের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর।  রাজ্য পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে,  সংস্থার তরফ থেকে নানা তথ্য দিয়ে বিবৃতি জমা করে হয়েছে, তবে সেখানে অনেক জরুরি তথ্যই নেই। লাইসেন্স সম্পর্কিত সব নথি ঠিকঠাক ভাবে জমা দিলেই ফের ওলাকে অনুমতি দেওয়া হবে। ২০১০ সালে মুম্বইতে চালু হয় ওলা পরিষেবা। পরে তার হেড অফিস স্থানান্তরিত হয় বেঙ্গালুরুতে। এই মুহূর্তে কর্নাটকে প্রায় দশ হাজার ওলা ট্যাক্সি ও বাইক রয়েছে। মাইসোর, ম্যাঙ্গালোর, হুবলি, বেঙ্গালুরুতে ওলার রমারমা বাজার। এই নিষেধাজ্ঞার জেরে সংস্থা যেমন একদিকে আর্থিক সঙ্কটে পড়বে, অন্যদিকে যাত্রীদেরও হয়রানির মুখে পড়তে হবে বলে জানিয়েছে এই অ্যাপ ক্যাব সংস্থা।

```