Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ দুর্নীতি সহ সমস্ত মামলায় ফেরানো হল ইডির সহকারী অধিকর্তাকে, আর্জি মঞ্জুর করলেন বিচারপতি

নিয়োগ দুর্নীতি সহ সমস্ত মামলায় ফেরানো হল ইডির সহকারী অধিকর্তাকে, আর্জি মঞ্জুর করলেন বিচারপতি

শেষ আপডেট: 13 October 2023 15:15

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি সহ সমস্ত মামলায় ইডির সহকারী অধিকর্তা মিথিলেশ কুমার মিশ্রকে ফিরিয়ে নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। 

গত ২৫ সেপ্টেম্বর ভরা এজলাসে বিচারপতির তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিলেন ইডির এই তদন্তকারী আধিকারিক। তাঁকে নিয়োগ দুর্নীতির সবকটি মামলা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি সিনহার সেই নির্দেশ পুনর্বিবেচনা করে দেখার জন্য বুধবার তাঁরই এজলাসে আর্জি জানিয়েছিলেন মিথিলেশ।

শুক্রবার পক্ষ এবং বিপক্ষের আইনজীবীদের নিয়ে আদালতের রুদ্ধদ্বার কক্ষে শুনানি হয়।  সেখানেই ইডি কর্তার আর্জি মঞ্জুর করেন বিচারপতি। নিয়োগ দুর্নীতি সহ সমস্ত মামলায় তাঁকে পুনরায় বহাল করার নির্দেশও দেন। 

ঘটনার সূত্রপাত, লিপস অ্যান্ড বাউন্ডস তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির ডিরেক্টরদের সম্পত্তি নিয়ে ইডির কাছে রিপোর্ট চেয়েছিল উচ্চ আদালত। সেই রিপোর্টকে অসম্পূর্ণ বলে মন্তব্য করে, রিপোর্টের ফাঁকফোকর নিয়ে গত ২৫ সেপ্টেম্বর ইডির অ্যাসিসট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার রীতিমতো জেরা করেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির বহু প্রশ্নের সদর্থক উত্তর দিতে পারেননি মিথিলেশ। ইডির রিপোর্টেও সে সবের উল্লেখ ছিল না। 

তা দেখে ওই দিন (২৫ সেপ্টেম্বর) বিচারপতি সিনহা ইডি-র অফিসারকে বলেন, “আপনাদের তদন্ত করার ট্রেনিং আছে তো? নাকি এই তদন্থ থেকে আপনি অব্যহতি চান? আমি কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। আমার তো সন্দেহ যে আপনারাই তথ্য গোপন করছেন।”

ইডি অফিসারের উদ্দেশে বিচারপতি জানতে চান, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির যে খতিয়ান ইডি হাইকোর্টে পেশ করেছে, তাতে লেখা রয়েছে ওনার তিনটি বিমা রয়েছে। সেই বিমা কত মূল্যের তাও লেখা নেই। উনি একজন সাংসদ। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনও উল্লেখ নেই। এ সব আপনাদের চোখে পড়েনি?”

জবাবে ইডির অফিসার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যে তথ্য দিয়েছেন। সেটাই আদালতে পেশ করা হয়েছে। এ কথা শুনে আরও অসন্তুষ্ট হন বিচারপতি। তিনি বলেন, “আপনি কি তদন্তকারী অফিসার নাকি পোস্ট অফিস? আপনাকে যা দিল আপনি সেটাই আদালতে পেশ করে দিলেন, নিজেরা তদন্ত করে দেখবেন না?” এরপরই নিয়োগ দুর্নীতি মামলার সব কটির তদন্ত থেকে মিথিলেশকে অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। 


```