Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মালদহ ডিপিএসসির চেয়ারম্যানকে কেন জেলে পাঠানো হবে না, ব্যাখ্যা চাইল হাইকোর্ট

শুক্রবার হলফনামা আকারে আদালতে এর ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

মালদহ ডিপিএসসির চেয়ারম্যানকে কেন জেলে পাঠানো হবে না, ব্যাখ্যা চাইল হাইকোর্ট

ফাইল ছবি।

শেষ আপডেট: 26 February 2025 16:30

দ্য ওয়াল ব্যুরো: আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ উঠল মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা ডিপিএসসির চেয়ারম্যানের (Maldah DPSC chairman) বিরুদ্ধে।

এ ঘটনায় ডিপিএসসির চেয়ারম্যানকে কেন দু'মাসের জন্য জেলে পাঠানো হবে না, তার ব্যাখ্যা চাইলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা। শুক্রবার হলফনামা আকারে আদালতে এর ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আদালত সূত্রের খবর, ২০০৯ সালের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। ওই মামলা কলকাতা হাইকোর্টের ভিন্ন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট ঘুরে আবার হাইকোর্টে ফিরে আসে গত বছর।

ওই মামলায় গত বছরের ২৬ এপ্রিল মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা ডিপিএসসির চেয়ারম্যানকে দ্রুত ২৫০ জনের  নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত। দু’সপ্তাহের মধ্যে ওই নির্দেশ কার্যকর করার কথা বলেছিল আদালত।

আদালতের নির্দেশ মেনে ডিপিএসসি চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনের কাছে ৩২৪ জনের নামের প্যানেল পাঠিয়েছিলেন। তবে নিয়োগ হয়নি। পরে ডিপিএসসির তরফে আদালতকে জানানো হয়, ২০১০ এবং ২০১২ সালের পরীক্ষা বাতিল করা হয়েছিল। ফলে ওই পরীক্ষার যাবতীয় নথি চাওয়া হচ্ছে। 

ওই মামলাতেই এদিন বিচারপতির পর্যবেক্ষণ, বারবার আদালতের নির্দেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন চেয়ারম্যান। তাই তাঁকে কেন দু মাসের জন্য জেলে পাঠানো হবে না, আদালতে তার ব্যাখ্যা দিতে হবে। 


```