Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বনধের বিরোধিতায় দায়ের জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট! নেপথ্যে কোন কারণ?

বনধের বিরোধিতায় দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কেন?

বনধের বিরোধিতায় দায়ের জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট! নেপথ্যে কোন কারণ?

কলকাতা হাইকোর্ট।

শেষ আপডেট: 28 August 2024 12:05

দ্য ওয়াল ব্যুরো: বনধের বিরোধিতায় দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। 

আদালত সূত্রে জানা গেছে, বনধের বিরোধিতায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন আইনজীবী সঞ্জয় দাস। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই মামলার আবেদন খারিজ করে জানিয়ে দেয়, এরকম আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই।

আদালত সূত্রে জানা গেছে, এই সঞ্জয় দাসকে অতীতে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন প্রধান বিচারপতি। একই সঙ্গে তিনি এও নির্দেশ দিয়েছিলেন, এই আইনজীবী কলকাতা হাইকোর্টে কোনও ধরনের জনস্বার্থ মামলা করতে পারবেন না। যে কারণে বনধের বিরোধিতায় সঞ্জয় দাসের দায়ের করা মামলা এদিন খারিজ করে দিয়েছে আদালত।

স্বভাবতই কৌতূহল তৈরি হয় কী কারণে সঞ্জয় দাস নামের এই আইনজীবীর বিরুদ্ধে এমন নির্দেশ জারি কলকাতা হাইকোর্টের? কেনই বা তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল?

আদালত সূত্রের খবর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী সঞ্জয় দাস। সেই সময় কলকাতা হাইকোর্টের অবকাশ চলছিল। তারই মাঝে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করে মামলাটি দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন ওই আইনজীবী।

মামলাটি বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে সরানোর আর্জিও জানানো হয়। পরে মামলার বিষয়বস্তু দেখে আদালতের পর্যবেক্ষণ, বিচার ব্যবস্থার আইনি প্রক্রিয়ার অপব্যবহার করার চেষ্টা করা হয়েছে। এমনকী আদালতকে ভয় দেখানোর অভিযোগও ওঠে ওই আইনজীবীর বিরুদ্ধে। সে সময়ই আইনজীবী সঞ্জয় দাসের বিরুদ্ধে ৫০ হাজার টাকার জরিমানা এবং ভবিষ্যতে কখনও কলকাতা হাইকোর্টে তিনি জনস্বার্থ মামলা দায়ের করতে পারবেন না বলে নির্দেশ দেন প্রধান বিচারপতি।


```