Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

৫ বছর পর বাড়ি ফিরে ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন! আতঙ্কে ঘর ছাড়ছে পরিবার

শিলিগুড়িতে আত্মীয়র বাড়ি ছেড়ে গত রবিবার গ্রামে ফেরেন তাঁরা। তারপর থেকেই নতুন করে শাসকদলে যোগ দেওয়ার জন্য মানিকের ওপর চাপ দেওয়া হচ্ছিল। 

৫ বছর পর বাড়ি ফিরে ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন! আতঙ্কে ঘর ছাড়ছে পরিবার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 July 2024 16:17

দ্য ওয়াল ব্যুরো: ৫ বছর ঘরছাড়া ছিলেন। বাড়ি ফিরতেই কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ময়নাগুড়ির ঘটনাটিতে এখনও পর্যন্ত তৃণমূল কর্মী-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার সেই ঘটনায় আতঙ্কে ঘর ছাড়ছে নিহতের পরিবার। 

মৃতের নাম মানিক রায়। তিনি ময়নাগুড়ির সক্রিয় কংগ্রেস কর্মী। খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন মানিক। মৃত কংগ্রেস কর্মীর পরিবারের দাবি, নদী থেকে বেআইনিভাবে বালি তোলা এবং জমির জবর দখলের প্রতিবাদ করার কারণে বছর পাঁচেক আগে তাঁদের ঘরছাড়া হতে হয়েছিল। শিলিগুড়িতে আত্মীয়র বাড়ি ছেড়ে গত রবিবার গ্রামে ফেরেন তাঁরা। তারপর থেকেই নতুন করে শাসকদলে যোগ দেওয়ার জন্য মানিকের ওপর চাপ দেওয়া হচ্ছিল। 

মানিকের স্ত্রীর কথায়, ‘‘আমার স্বামী নদী থেকে বালি তুলতে বাধা দিয়েছিল। ওরা আমাদের জমি দখলেরও চেষ্টা করে। পাঁচ বছর ধরে আমাদের জমি দখল করতে চাইছিল তৃণমূল কর্মীরা, তা নিয়ে অভিযোগ হয় ময়নাগুড়ি থানায়। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য আমাদের চাপ দেওয়া হতে থাকে। আমার স্বামীকে তৃণমূল করার জন্যও চাপ দেওয়া হত। তারই মর্মান্তিক পরিণতি ঘটল বুধবার। 

অভিযোগ, দলবল নিয়ে কংগ্রেস কর্মীর বাড়িতে ঢোকে তৃণমূলের লোকজন। তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে পিটিয়ে মারধর করা হয়। অভিযোগ উঠেছে। ঘটনাটিতে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহতের স্ত্রী। কিন্তু এখনও পর্যন্ত মূল অভিযুক্ত নারায়ণ রায়ের স্ত্রী সবিতা  রায় ও মাধব রায় অধরা। আতঙ্কে দিন গুনছেন নিহত কংগ্রেস কর্মীর স্ত্রী। গ্রামে আর থাকতে চাইছেন না তিনি। 


```