Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এখনই সিবিআই তদন্ত নয়, আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় পুরনো নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মুহূর্তে সিবিআই তদন্ত নয়। ছাত্র নেতা খুনের মামলায গঠিত সিট তদন্তের কাজ চালিয়ে যাবে।  ৯জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পরিবার শীর্ষ আদালতে যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এখনই সিবিআই তদন্ত নয়, আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় পুরনো নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে

শেষ আপডেট: 12 December 2023 13:28

দ্য ওয়াল ব্যুরো: আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ছাত্রনেতার বাবা সেলিম খান। পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল।মঙ্গলবার ওই মামলায় পরিবারের আর্জি খারিজ করে আদালতের পুরনো নির্দেশই বহাল রাখলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মুহূর্তে সিবিআই তদন্ত নয়। ছাত্র নেতা খুনের মামলায গঠিত সিট তদন্তের কাজ চালিয়ে যাবে।  ৯জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পরিবার শীর্ষ আদালতে যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি এই মামলায় চার্জশিট ফাইল করেছে সিআইডি। কিন্তু চার্জশিটে অনেক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ পরিবারের। তাই ছাত্রনেতার পরিবার চায়, বিচারপতি তাঁদের আবেদন আরও এক বার বিবেচনা করে দেখুক। আনিস খানের পরিবারের তরফে হাইকোর্টে জানানো হয়, সিআইডি তদন্তের উপর তাঁরা ভরসা করতে পারছেন না। রাজ্যের তদন্তকারী সংস্থা যে তদন্ত করছে, তাতে ত্রুটি রয়েছে।

এরপরই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছিল। কিন্তু বিচারপতি মান্থা সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন। আদালত জানিয়েছিল, এখনই এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রয়োজন নেই। তদন্ত করবে রাজ্যের সংস্থাই। সিঙ্গল বেঞ্চের নির্দেশই এদিন বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ।

২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি বাড়ির ছাদ থেকে পড়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয় ছাত্র নেতা আনিস খানের। আনিসের মৃত্যু স্বাভাবিক নাকি খুন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনাটিতে অভিযোগের আঙুল ওঠে পুলিশের দিকে। রাজ্য সরকারের তরফে সিট গঠন করে তদন্ত শুরু করা হলেও সিবিআই তদন্তের দাবি জানায় পরিবার।


```