Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আবার দেখা যদি হল সখা'… ফের মুখোমুখি সারস আর তার মানুষ বন্ধু, আবেগপ্রবণ দুজনেই

দ্য ওয়াল ব্যুরো: আরিফ খান (Arif Khan) এবং তাঁর সারস (crane) বন্ধুর আখ্যান সকলের স্মৃতিতেই এখনও টাটকা। একটি আহত সারসকে উদ্ধারের পর আমেঠির যুবক যেভাবে সেবা করে সারিয়ে তুলেছিলেন এবং তারপর বন্ধুত্বের মায়ায় বাঁধা পড়ে গিয়েছিলেন সে গল্পে বিস্মিত

'আবার দেখা যদি হল সখা'… ফের মুখোমুখি সারস আর তার মানুষ বন্ধু, আবেগপ্রবণ দুজনেই

শেষ আপডেট: 12 April 2023 12:57

দ্য ওয়াল ব্যুরো: আরিফ খান (Arif Khan) এবং তাঁর সারস (crane) বন্ধুর আখ্যান সকলের স্মৃতিতেই এখনও টাটকা। একটি আহত সারসকে উদ্ধারের পর আমেঠির যুবক যেভাবে সেবা করে সারিয়ে তুলেছিলেন এবং তারপর বন্ধুত্বের মায়ায় বাঁধা পড়ে গিয়েছিলেন সে গল্পে বিস্মিত হয়েছিলেন অনেকেই। এরপর বন দফতর পাখিটিকে আরিফের থেকে সরিয়ে নিয়ে গেলে মন খারাপ ছিল দুই বন্ধুরই। সারসের খাওয়াদাওয়াতেও সেই বিষাদ ছাপ ফেলেছিল। প্রায় কিছুই খাচ্ছিল না আরিফের বন্ধু। তবে, মঙ্গলবার ফের হারানো বন্ধুর দেখা পেল সেই সারস।

আরিফের কাছ থেকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় মার্চ মাসে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সারসটিকে। এরপর তিনি খবর পান যে এক থালায় খাবার খাওয়া ওই সারস বিচ্ছিন্ন হয়ে কিছুই খেতে চাইছে না। একথা শুনে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন আমেঠির ওই কৃষক। বন্ধু সারসের সঙ্গে দেখা করার চেষ্টাও করেন কয়েকবার। কিন্তু কিছুতেই ফলপ্রসু হচ্ছিল না সেই চেষ্টা।

https://twitter.com/kailashnathsp/status/1645709151916662785?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1645709151916662785%7Ctwgr%5E09f324b02e9a5e6c6ec868f7c2493457b1c9b5ec%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fup-man-reunites-with-sarus-crane-he-rescued-the-birds-reaction-is-just-too-wholesome-2358688-2023-04-11

অবশেষে মঙ্গলবার কানপুর চিড়িয়াখানায় আরিফ দেখা করতে যান তাঁর বন্ধুর সঙ্গে। আরিফকে দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়ে সেই পাখিটিও। ডানা ঝাপটে প্রিয় বন্ধুকে দেখতে পাওয়ার আনন্দ প্রকাশ করে সে।

টুইটারে এই মর্মস্পর্শী সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করেন সমাজবাদী পার্টির নেতা কৈলাস নাথ যাদব। তবে, খাঁচার ভিতর থেকে বন্ধুকে দেখে যেন আশ মিটছিল না সেই সারসের। উড়ে একেবারে বন্ধুর কাছে চলে আসতে চাইছিল সে। কিন্তু সে উপায় বন্ধ দুজনের কাছেই। ফলে, বাইরে থেকেই সারস বন্ধুকে দেখে ফিরতে হয় আরিফকে। প্রসঙ্গত, আরিফ নিজেও তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন বন্ধু সারসের সঙ্গে দেখা হওয়ার সেই দৃশ্য।

ভিডিওতে আরিফের সঙ্গে তাঁর বন্ধু সারসটিকে মিলিয়ে দেবার পক্ষে সুর চড়িয়েছেন অনেকেই। অবলা পাখিটির বন্দিদশা কাটিয়ে তার বন্ধুর সঙ্গে ভাল থাকার অধিকার রয়েছে এমন মন্তব্য করেছেন নেটিজেনরা। প্রসঙ্গত, বিজেপি সাংসদ বরুণ গান্ধী নিজেও বুধবার এই ভিডিওটি শেয়ার করে আরিফ এবং তাঁর সারস বন্ধুকে একসঙ্গে থাকতে দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন।

তবে, বন্যপ্রাণী সংরক্ষণের নির্দিষ্ট আইন দুই বন্ধুর মিলনের পথে প্রধান বাধা। এ বাধা যে কাটানোর উপায় নেই তা সারস না বুঝলেও বুঝতে পারছেন তার মানুষ বন্ধু।

ঠিক যেন সিনেমার গল্প, আট বছর পর ভাইকে খুঁজে পেলেন দিদি


```