Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কান্নায় ভেঙে পড়ল নাপোলি শহর, মারাদোনার বুটেই ইতিহাস লিখেছিল ইতালির ক্লাবটি

দ্য ওয়াল ব্যুরো: খবরটা পাওয়ার পর কোভিডে বিধ্বস্ত শহরটাকে রাত্রিবেলাও ঘরবন্দি রাখা গেল না। স্বজন হারানোর কান্নায় ভেঙে পড়ল ইতালির নাপোলি শহর। দিয়েগো নেই। তাঁদের রূপকথার নায়কের চলে যাওয়ার খবর সব যেন ভেঙে চুরমার করে দিয়েছে। নাপোলির ৯৪ বছরের ইত

কান্নায় ভেঙে পড়ল নাপোলি শহর, মারাদোনার বুটেই ইতিহাস লিখেছিল ইতালির ক্লাবটি

শেষ আপডেট: 25 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: খবরটা পাওয়ার পর কোভিডে বিধ্বস্ত শহরটাকে রাত্রিবেলাও ঘরবন্দি রাখা গেল না। স্বজন হারানোর কান্নায় ভেঙে পড়ল ইতালির নাপোলি শহর। দিয়েগো নেই। তাঁদের রূপকথার নায়কের চলে যাওয়ার খবর সব যেন ভেঙে চুরমার করে দিয়েছে। নাপোলির ৯৪ বছরের ইতিহাসে দুটো সিরিএ লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার রেকর্ড রয়েছে। ঘটনাচক্রে ইতালির ক্লাবটির মুকুটে এই তিনটি পালকই জুড়েছিল মারাদোনার বাঁ পা। শুধু ১৯৮৬-র বিশ্বকাপে একার দক্ষতায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করা নয়। নাপোলিকেও একার পায়েই টেনেছিলেন ফুটবলের রাজপুত্র। রাত্রি বেলাই নাপোলি ভেসে যায় মারাদোনায়। এলইডি বোর্ড থেকে শহরের ফুটপাত-- বোঝাই দায় আর্জেন্টিনা না অন্য দেশের শহর। প্রৌঢ় থেকে তরুণ-তরুণী মাথা নিচু করে হাতে মোম নিয়ে দাঁড়িয়ে ফুটপাতে। পিছনে শোভা পাচ্ছেন দিয়েগো। নাপোলির সেই গাঢ় নীল জার্সি গায়ে। মারাদোনা নাপোলি ছাড়ার পর আর ১০ নম্বর জার্সি কেউ পরেননি। ক্লাব ঘোষ করেছিল, ওই জার্সি অবসর নিয়েছে। সেই মারাদোনাই জীবন থেকে অবসর নিয়ে নিলেন। মাত্র ষাটেই।

```