Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে বদনাম করেছেন মুখ্যমন্ত্রী, ভূতুড়ে নাম তুলেছে তৃণমূলই: শুভেন্দু

রাজ্যে ভোটার তালিকায় ভূতুড়ে নাম তুলেছে স্বয়ং তৃণমূল। আর সেই নিয়ে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে বদনাম করেছেন মুখ্যমন্ত্রী, বলেন শুভেন্দু।

সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে বদনাম করেছেন মুখ্যমন্ত্রী, ভূতুড়ে নাম তুলেছে তৃণমূলই: শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 28 February 2025 14:49

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার কর্মিসভার বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভূতুড়ে ভোটার প্রসঙ্গ (Fake Voter) তুলেছিলেন। শুধু তাই নয়, সদ্যনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার সবটা নিয়েই মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

বিজেপি নেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবার জানান, "মুখ্যমন্ত্রী প্যাকেট নেওয়ার কথা বলেছেন মঞ্চে দাঁড়িয়ে। অর্থাৎ ঘুষের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন, তা এক্তিয়ার বহির্ভূত।" 

ইন্ডোরে তৃণমূলের সর্বস্তরের নেতাদের বৈঠকে 'ভূত' তাড়ানোকেই প্রাধান্য দিয়েছেন দলনেত্রী। স্পষ্ট করে জানিয়ে দেন কমিশনের আশীর্বাদেই কারচুপি হয়েছে ভোটার তালিকায়। এ ব্যাপারে শুভেন্দু বলেন, "ভোটার লিস্টকে আবর্জনামুক্ত করতে বলেছে তৃণমূল। এর থেকে পরিষ্কার, হিন্দিভাষী ও মতুয়াদের টার্গেট করা হচ্ছে।"

নির্বাচন কমিশনের আশীর্বাদ নিয়ে দিল্লি, মহারাষ্ট্রের মতো বাংলাতেও ফিল্ড সার্ভে না করে এআরও-র সাহায্যে অপারেটরদের কাজে লাগিয়ে অনলাইনে ভূতুড়ে ভোটারদের নাম তোলা হচ্ছে, এই অভিযোগও তোলেন মমতা।  বাংলার ভোটারের একই এপিক কার্ডে হরিয়ানা, গুজরাতের লোকের নাম তুলছে বলেও উল্লেখ করেন তিনি।

 

সবটা নিয়েই শুভেন্দু এদিন বলেন, "মুখ্যমন্ত্রী প্যাকেট নেওয়ার কথা বলেছেন, অর্থাৎ ঘুষের কথা বলেছেন। এআরও-কে কী করে নির্দেশ দিতে পারেন মমতা? জেলা শাসকদেরও ভয় দেখিয়েছেন তিনি। হরিয়ানা, গুজরাতের ভোটার নিয়ে মমতা যা অভিযোগ করেছেন তা ডাহা মিথ্যে। শুধু তাই নয়, উনি মুখ্য নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ করেন কীভাবে? রাজ্যে ভোটার তালিকায় ভূতুড়ে নাম তুলেছে স্বয়ং তৃণমূল। আর সেই নিয়ে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে বদনাম করেছেন মুখ্যমন্ত্রী।"


```