Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আরজি করের বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে শিশু বিক্রির অভিযোগ, শুনে যা বললেন প্রধান বিচারপতি

আরজি কর হাসপাতালের নতুন অধ্যক্ষ হিসাবে নিয়োগ করা হয়েছে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাঃ মানস বন্দ্যোপাধ্যায়কে।

আরজি করের বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে শিশু বিক্রির অভিযোগ, শুনে যা বললেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

শেষ আপডেট: 30 September 2024 18:14

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের নতুন অধ্যক্ষ হিসাবে নিয়োগ করা হয়েছে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাঃ মানস বন্দ্যোপাধ্যায়কে। সোমবার তা সুপ্রিম কোর্টে জানান রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি এও বলেন, চার বছর আগে ডাঃ মানস বন্দ্যোপাধ্যায় আরজি করের অধ্যক্ষ ছিলেন। তাঁকে আবার ফিরিয়ে আনা হয়েছে। তিনিই খুবই দক্ষ ডাক্তার ও প্রশাসক। 

স্বাস্থ্য সচিব এ কথা জানানোর পরই আইনজীবী ফিরোজ ইদুলজি বলেন, বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে শিশু বিক্রির অভিযোগ ছিল। উনি যখন আরজি কর হাসপাতালে ছিলেন তখনই এই অভিযোগ উঠেছিল। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে এখনও মামলা চলছে।

কিন্তু আইনজীবীর এই সওয়ালকে এদিনই কোনও গুরুত্ব দেয়নি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, এভাবে অভিযোগ আনা যায় না। ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট ভাবে কোনও অভিযোগ থাকলে পরের শুনানিতে জানাবেন।

এর পরেও আইনজীবী ফিরোজ ইদুলজি বলেন, হাইকোর্টে মামলা চলছে। পরের দিন তথ্য দেব। ডিএনএ টেস্টও করানো হয়েছিল। 

প্রধান বিচারপতি বলেন, রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি জানিয়েছেন বর্তমান অধ্যক্ষ ডাঃ মানস বন্দ্যোপাধ্যায় দক্ষ চিকিৎসক ও প্রশাসক। চার বছর আগে উনি আরজি কর হাসপাতালে ছিলেন। অনেক সময়ে প্রতিষ্ঠান আগে থেকে চেনা থাকলে কাজ করতে সুবিধা হয়। তা ছাড়া ওনাকে বাইরে থেকে আনা হয়েছে (আরজি কর মেডিকেল কলেজের বাইরে অন্য হাসপাতাল বা মেডিকেল কলেজ থেকে আনা হয়েছে)।
সুপ্রিম কোর্টে স্বাস্থ্য সচিব এদিন আরও জানিয়েছেন, আরজি কর হাসপাতালের এমএসভিপি পদেও নতুন প্রশাসক আনা হয়েছে। তাঁর নাম ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায়। উনি বাঁকুড়া মেডিকেল কলেজের সুপার ছিলেন। 

তবে সর্বোচ্চ আদালতে জুনিয়র ডাক্তারদের তরফে এদিন এই অভিযোগ করেন যে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁদের এখনএ হাসপাতালের প্রশাসনিক দায়িত্বে রেখে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট বিষয়টিতে নজর দেয়। তবে রাজ্য সরকারের আইনজীবী আদালতে বলেন, সিবিআই তদন্ত চলছে। সিবিআই যদি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করে, তবে সরকার সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নেবে।


```